সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এনইউবিটি খুলনাতে স্প্রিং ২০২২ এ্যাডমিশন ফেয়ার শুরু

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনাতে স্প্রিং ২০২২ সেমিস্টারের এ্যাডমিশন ফেয়ার শুরু হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর থেকে শুরু হওয়া এ ফেয়ার চলবে ১৫ ডিসেম্বর বুধবার পর্যন্ত।
সরকারি ছুটির দিনসহ সপ্তাহে ৭দিন এ ফেয়ার চলবে এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি শাখা খোলা থাকবে।

ভর্তি মেলা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো: শাহ আলম।

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এস. এম. মনিরুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আশিক উদ্দীন মো. মারুফসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অন্যান্য শিক্ষক মন্ডলী, প্রশাসনিক কর্তকর্তা ও কর্মচারীবৃন্দ।

ফেয়ার চলাকালীন সময়ে ভর্তি ফি’র উপর ৬০%সহ টিউশন ফির উপর অতিরিক্ত ১০%, নারী শিক্ষার্থীদের জন্য ৫%, উপজাতিদের জন্য ৫%, ভাই-বোনদের জন্য ১০% ও মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য বিশেষ ছাড়ে ভর্তি চলবে।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে বিবিএ, ইংরেজী, গণযোগাযোগ ও সাংবাদিকতা, সি.এস.ই, ই.ই.ই, সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার ও অর্থনীতি বিষয়ে অর্নাস কোর্স চালু আছে।
এছাড়া স্নাতকোত্তর পর্যায়ে এম.বি.এ (রেগুলার ও এক্সিকিউটিভ), এম.এ (ইংরেজী) ও এম.এস.এস (অর্থনীতি) কোর্স চালু আছে।

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার সিনিয়র জনসংযোগ কর্মকর্তা জোবায়ের মোস্তাফিজ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন

খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি কাজী আবদুল্লাহ, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহবিস্তারিত পড়ুন

খুলনার ফুলতলা উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনার ফুলতলা উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যেবিস্তারিত পড়ুন

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

  • নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী
  • শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী
  • খুলনার ডুমুরিয়ায় চায়ের দোকানে গুলি করে যুবককে হত্যা
  • বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক
  • খুলনায় শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান
  • একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড
  • বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটি ঘোষণা
  • এবার মেস থেকে তরুণীসহ সাতক্ষীরার তালার জামায়াত নেতার ছেলে আটক
  • তরুণদের অংশগ্রহণে খুলনায় তিন দিনব্যাপী ‘স্বাধীনতা প্রকল্প’ প্রশিক্ষণ
  • খুলনা বিশ্ববিদ্যালয়ে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা শীর্ষক সংলাপ