রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এবার ছেলে হবে তো? স্ত্রীর পেট কেটে দেখলেন স্বামী!

স্ত্রীর গর্ভে পুত্রসন্তান আছে কি না তা নিশ্চিত হতে সাত মাসের অন্ত্বঃসত্তা স্ত্রীর পেট কেটে দেখার অভিযোগ উঠল ভারতের উত্তরপ্রদেশের এক ব্যক্তির বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে, গুরুতর জখম অবস্থায় ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার স্বামী পান্নালালকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানান, পর পর পাঁচটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন ওই নারী। অভিযোগ, এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত। পুত্রসন্তানের জন্য এক প্রকার মরিয়া হয়ে উঠেছিলেন পান্নালাল। স্ত্রী ষষ্ঠ বার গর্ভবর্তী হলে পুত্রসন্তানের আকাঙ্ক্ষা আরও বেড়ে গিয়েছিল তার।
উত্তরপ্রদেশের বদায়ুঁ অঞ্চলের শীর্ষ পুলিশ কর্মকর্তা প্রবীণ সিং চৌহান জানিয়েছেন, স্ত্রীর গর্ভে পুত্রসন্তান আদৌ পালিত হচ্ছে কি না, তা নিশ্চিত হতে ধারালো অস্ত্র দিয়ে তার পেট কেটে ফেলেন পান্নালাল। ঘটনাটি জানাজানি হতেই পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা।

পান্নালালের স্ত্রীর পরিবারের অভিযোগ, পর পর কন্যাসন্তান জন্ম দেওয়ার জন্য স্ত্রীর উপর অত্যাচার চালাতেন পান্নালাল। শুধু তাই নয়, “পুত্রসন্তান চাই-ই”- স্ত্রীকে এমন হুমকিও দিতেন বলে অভিযোগ।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

একই রকম সংবাদ সমূহ

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০

নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত ৭৫০ জনেরবিস্তারিত পড়ুন

বন্যার স্রোত আসতে দেখেই ছুটির ঘণ্টা, প্রধান শিক্ষকের দূরদর্শিতায় রক্ষা পেল ১৬৪৩ শিক্ষার্থীর প্রাণ

নেপালের এই মহাবিপর্যয়ের মাঝেও স্বর্গদূত রূপে আবির্ভুত হয়েছিলেন কেউ কেউ। তাদেরেই একজনবিস্তারিত পড়ুন

দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি

সাউথ এশিয়ার ফরেইন করেসপন্ডেন্টস ক্লাবের (এফসিসি) আয়োজনে ফের ভারতের নয়াদিল্লিতে একটি আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

  • যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার