মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাদককারবারি গ্রেফতার

এবার মাল্টার ভেতরে ইয়াবা বড়ি!

এবার মাল্টার ভেতরে ইয়াবা বড়ি!
রসালো ফল মাল্টার ভেতরে ইয়াবা বড়ি ঢুকিয়ে বহনকালে রাজধানীর শান্তিনগরে এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন থানার সদস্যরা তাকে গ্রেফতার করেছেন।

গ্রেফতার ব্যক্তির নাম মো. আয়াছ। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

শনিবার রাত পৌনে ৮টার দিকে পল্টন থানার শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে আয়াছকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৩০০ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়।

পল্টন থানার অফিসার ইনচার্জ সালাহউদ্দীন মিয়া জানান, একজন মাদক ব্যবসায়ী শান্তিনগর এলাকার গ্রিন হোমিও হলের সামনে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায় এসআই সুজন কুমার তালুকদারের নেতৃত্বে পল্টন থানার একটি টিম।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আয়াছকে গ্রেফতার করা হয়। এ সময় আয়াছের দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা পলিব্যাগে মাল্টা ফল দেখতে পাওয়া যায় এবং এ মাল্টাগুলোর ভেতর সে বিশেষ কায়দায় ইয়াবা বহন করছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়াছ জানান, তিনি সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে পল্টন থানা এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকেন।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কতদূর এগিয়েছে, তা জানতে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনেরবিস্তারিত পড়ুন

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত এবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি

ভালো ভোট করার কমিটমেন্টে নির্বাচন কমিশন অটল রয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারবিস্তারিত পড়ুন

  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে