শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এলপিএলে দল কিনল সালমান খানের পরিবার

গল গ্ল্যাডিয়েটরস, কলম্বো কিংস, ক্যান্ডি তাস্কার্স, ডাম্বুলা হকস ও জাফনা স্ট্যালিয়নস- এই পাঁচ দলের অংশগ্রহণে আগামী ২১ নভেম্বর থেকে শুরু হতে চলেছে লংকান প্রিমিয়ার লিগের (এলপিএল) প্রথম আসর। সে লক্ষ্যে গত ১৯ অক্টোবর (সোমবার) হয়ে গেছে এলপিএলের প্লেয়ার্স ড্রাফট।

যেখানে বিশজনের বেশি বিদেশি খেলোয়াড়কে কিনে নিয়েছে এই পাঁচ দল। আর এবার এলপিএলে যুক্ত হলো বলিউডের বড় তারকা সালমান খানের নাম। এলপিএলের পাঁচ দলের অন্যতম ক্যান্ডি তাস্কার্সের মালিকা কিনে নিয়েছেন সালমান খানের ছোট ভাই সোহাইল খান ও তাদের বাবা সেলিম খান।

সালমানের মতো সোহাইলও বলিউডের অভিনেতা এবং তাদের বাবা সেলিম খান স্বনামধন্য লেখক। তাদের দুজনের যৌথ প্রতিষ্ঠান ‘সোহাইল খান ইন্টারন্যাশনাল এলএলপি’ই কিনে নিয়েছে ক্যান্ডি তাস্কার্সের মালিকানা। ভবিষ্যতে এলপিএলের উজ্জ্বল সম্ভাবনা দেখায় দলটি কিনে নিয়েছে সালমান খানের পরিবার।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াতে সোহাইল খান বলেছেন, ‘আমাদের দলে যেসব খেলোয়াড় আছে, সার্বিকভাবে লিগের অবস্থান এবং সমর্থকদের যে প্যাশন রয়েছে, তাতে আমরা অনেক সম্ভাবনা দেখতে পাচ্ছি।’ এসময় সোহাইল খান নিশ্চিত করেছেন যে, এলপিএলে বেশ কিছু ম্যাচে উপস্থিত থাকবেন সালমান খান।

প্লেয়ার্স ড্রাফটে ক্যান্ডি তাস্কার্স দলে ভিড়িয়েছে টি-টোয়েন্টি ক্রিকেটের রাজা ক্রিস গেইলকে। যাকে দলে পেয়ে যারপরনাই খুশি সোহাইল খান। এছাড়াও দলে আছে কুশল পেরেরা, কুশল মেন্ডিস, ওয়াহাব রিয়াজ, লিয়াম প্লাংকেটদের মতো খেলোয়াড়রা। যদিও তাদের পাওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক তথ্য নেই, তবু দলে নিতে পেরে আশাবাদী সোহাইল।

তার ভাষ্য, ‘গেইল অবশ্যই একজন বস। তবে দল হিসেবেও আমরা বেশ ভালো। কুশল পেরেরা আমাদের স্থানীয় আইকন খেলোয়াড়। এছাড়া আমাদের দলে লিয়াম প্লাংকেট, ওয়াহাব রিয়াজ, কুশল মেন্ডিস, নুয়ান প্রদীপের মতো খেলোয়াড়রা আছে। যা কি না অভিজ্ঞতা ও তারুণ্যের দারুণ একটা ভারসাম্য সৃষ্টি করেছে।’

ক্যান্ডি তাস্কার্স স্কোয়াড
ক্রিস গেইল, কুশল পেরেরা, লিয়াম প্লাংকেট, ওয়াহাব রিয়াজ, কুশল মেন্ডিস, নুয়ান প্রদীপ, সেকুগে প্রসন্ন, আসেলা গুনারাত্নে, নবীন উল হক, কামিন্দু মেন্ডিস, দিলরুয়ান পেরেরা, প্রিয়ামল পেরেরা, কাভিশকা আনজুলা, লাসিথ এম্বুলদেনিয়া, লাহিরু সামারাকুন, নিশান ফার্নান্দো, চামিকা এডিরিসিংহে এবং ইশান জয়ারত্নে।

একই রকম সংবাদ সমূহ

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

ভারতকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড শীর্ষে

ভারতের বিপক্ষে সিরিজ জয়ের মাধ্যমে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড।বিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে যুবক নিহত
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের রেফারিং তদন্ত দাবি মিশরের
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার, লজ্জার রেকর্ডে বাংলাদেশ
  • জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
  • মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা
  • অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি
  • দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা