রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুর্গম পথে চলতে এটিভি পেল রাজশাহী বিজিবি

সীমান্ত এলাকার দুর্গম পথে চলাচল করতে অল টেরেইন ভেহিক্যাল (এটিভি) পেল বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহী ১ ব্যাটালিয়ন। এরই মধ্যে চারটি এটিভি পৌঁছে গেছে রাজশাহী সীমান্তে।

সীমান্ত সুরক্ষা এবং অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে এসব মোটরযান। বিজিবির রাজশাহীর ১ ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজশাহীর খানপুর সীমান্ত ফাঁড়িতে দুটি এবং পদ্মার চর সীমান্ত ফাঁড়িতে দুটি এটিভি বরাদ্দ করা হয়েছে। এসব এটিভির মাধ্যমে নিয়মিত টহলে মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালানী মালামাল প্রতিরোধে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিজিবি।

তিনি জানান, আধুনিকায়ন মহাপরিকল্পনার অংশ হিসেবে রাজশাহী বিজিবিতে এটিভি সংযোজন করা হয়েছে। আমাদের সীমান্তের যেসব এলাকায় পায়ে হেঁটে যেতে সময় লাগে, তাছাড়া চলাচলের অযোগ্য রাস্তা আছে, সেখানে এভিটিতে দ্রুততম সময়ের মধ্যে পৌঁছানো যাবে।

পতাকা বৈঠক কিংবা চোরাচালান বিরোধী অভিযানসহ যেকোনো পরিস্থিতিতে সীমান্ত ফাঁড়ি থেকে দ্রুত সীমান্তে পৌঁছতে এটিভি ব্যবহার হবে। তিন আসন বিশিষ্ট এভিটি প্রতি ঘণ্টায় পাড়ি দিতে পারে ৩০ কিলোমিটার পথ। কাদা, বালু এমনকি উচু নিচু পথও পাড়ি দিতে সক্ষম বিশেষ এ যান।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির ঐক্যবদ্ধ থাকতে, একক প্রার্থী রাখতে ও যেন কোনোবিস্তারিত পড়ুন

নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

গুমকে বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ