শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এসএসসি পাস করে মাস্টার্সের জাল সনদে চাকরি, অতঃপর…

এসএসসি পাস করে অনার্স ও মাস্টার্সের জাল সার্টিফিকেট দাখিল করে এনসিসি ব্যাংকে জুনিয়র অফিসার পদে চাকরি নেওয়া সিদ্দিকুর রহমানকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৭ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন।

রায়ে দণ্ডবিধির ৪৬৮ ধারায় আসামিকে পাঁচ বছর কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন আদালত। এছাড়া একই আইনের ৪৭১ ধারায় তিন বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়। দুটি দণ্ড একসঙ্গে চলবে বলে রায়ে বলেছেন আদালত। আর তাই আসামিকে পাঁচ বছর সাজা খাটতে হবে।

দুদকের কৌঁসুলি মীর আহমেদ আলী সালাম সংবাদমাধ্যমকে জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা যায়, সিদ্দিক এসএসসি পাস। কিন্তু ২০০৯ সারের ১ জানুয়ারি ফরিদপুরের সরকারি ইয়াসিন কলেজ থেকে এইচএসসি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি রাজেন্দ্র কলেজ থেকে ব্যবস্থাপনা বিভাগে এমকম অনার্স ও মাস্টার্স পাশের সার্টিফিকেট দাখিল করে এনসিসি ব্যাংকে জুনিয়র অফিসার হিসেবে চাকরি নেন।

চাকরিতে থাকা অবস্থায় একটি দুর্নীতি মামলার তদন্ত চলছিলো। ওই সময়ই তার সার্টিফিকেট জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। এরপর দুদক ২০১৭ সালের ১৫ নভেম্বর তার বিরুদ্ধে মতিঝিল থানায় জাল জালিয়াতি ও প্রতারণার মামলা করে।

একই রকম সংবাদ সমূহ

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশাবিস্তারিত পড়ুন

মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কিনা, এ বিষয়ে সবকিছু বিবেচনা হরে সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী