বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ওমিক্রনে এখন পর্যন্ত কেউ মারা যায়নি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনার নতুন ধরন ওমিক্রন খুবই সংক্রামক, কিন্তু এখন পর্যন্ত এ ভ্যারিয়েন্টের আক্রমণে কেউ মারা যায়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার জানিয়েছে, বিশ্বর ৩৮টি দেশে এ পর্যন্ত নতুন এ ভ্যারিয়েন্টটি ছড়িয়ে পড়েছে। বিশ্ব অর্থনীতিতে ওমিক্রন প্রচণ্ডভাবে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। খবর আরব নিউজের।

দক্ষিণ আফ্রিকা থেকে ছড়িয়ে পড়া নতুন এই করোনার ভ্যারিয়েন্টটি সর্বশেষ যুক্তরাষ্ট্র ও অষ্ট্রেলিয়ায় শনাক্ত হয়েছে।

শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মেলনের আগে রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রধান বিজ্ঞানী সৌম সোয়ামিনাথান বলেছেন, ওমিক্রন খুবই সংক্রামক তবে ভয় না পেয়ে সতর্ক থাকার পরামর্শ দিলেন তিনি।

তিনি বলেন, এক বছর আগে আমরা ভিন্ন পরিস্থিতির মোকাবেলা করেছিলাম। অর্থাৎ তখন করোনার ভ্যাকসিন ছিল না। কিন্তু এখন ভ্যাকসিন আছে। সুতরাং এই মুহূর্তে ভয় না পেয়ে সতর্কতা অবলম্বন করতে হবে।

গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম ওমিক্রন শনাক্ত হয়। তারপর এক ডজনেরও বেশি দেশে ওমিক্রন পাওয়া গেছে। ইতোমধ্যে এসব সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্রমণ বিধিনিষেধ আরোপ করেছে।

একই রকম সংবাদ সমূহ

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ
  • মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা