বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ওমিক্রন শনাক্ত হলেও কারফিউ শিথিল পশ্চিমবঙ্গে

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে দু’জন ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে। কোভিড আক্রান্ত দুই ব্যক্তির জিন পরীক্ষার ফল ওমিক্রন পজিটিভ এসেছে। আক্রান্ত দু’জনের মধ্যে একজন নাইজেরিয়া থেকে এসেছিলেন, অন্য জন ব্রিটেন থেকে।

রাজ্যটির স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, ব্রিটেন থেকে আগতের বয়স ২০ বছর। তিনি আলিপুরের বাসিন্দা। বর্তমানে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। অন্য আক্রান্তের বয়স ৬৯ বছর। তিনি বাইপাসের ধারে একটি হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে বিদেশ ফেরত একটি বালকের দেহে প্রথম ওমিক্রন সংক্রমণ দেখা গিয়েছিল। আপাতত সে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

১৫ জানুয়ারি পর্যন্ত রাজ্যে করোনা বিধিনিষেধ বাড়ানো হলেও পশ্চিমবঙ্গে ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত নাইট কারফিউ শিথিল করা হয়েছে।

দিল্লি, উত্তরপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র ও হরিয়ানা বর্ষবরণের উৎসব বাতিল করেছে। রেস্তোরা, মল, ক্লাব এর অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি হয়েছে। তামিলনাড়ু সরকার মেরিনা বিচ এ সমাবেশ নিষিদ্ধ করেছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটির মোট ১১টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে ওমিক্রন সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এই রাজ্য ও অঞ্চলগুলি হল দিল্লি, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, কর্নাটক, রাজস্থান, কেরালা, গুজরাট, জম্মু-কাশ্মীর, ওড়িশা, উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশ, চণ্ডীগঢ়, লাদাখ, তামিলনাডু ও পশ্চিমবঙ্গ।

একই রকম সংবাদ সমূহ

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ
  • মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা