সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ডেনমার্কের রাজকুমারী

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গেছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। এ সময় রাজকুমারী ক্যাম্পে রোহিঙ্গাদের দৈনন্দিন জীবনযাপন ঘরে ঘরে গিয়ে দেখেন এবং তাদের সঙ্গে নানা বিষয় নিয়ে কথা বলেন।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে রাজকুমারী ম্যারি উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান।

প্রথমে তিনি ৫ নম্বর ক্যাম্পে যান। পরে ৬ নম্বর ও ৮ নম্বর ক্যাম্পে গিয়ে ডেনমার্কের সংস্থা ডেনিশ রিফিউজি কাউন্সিল পরিচালিত বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শন করেন। সেখানে রাজকুমারী রোহিঙ্গা ক্যাম্পে পরিবেশ রক্ষার লক্ষ্যে বৃক্ষরোপণ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি নিজেও বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন।

এছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন এবং বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রাজকুমারী পৃথিবীর সবচেয়ে বড় শরণার্থী শিবিরের মানবিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

রাজকুমারীর ক্যাম্প পরিদর্শনের দিনব্যাপী কর্মসূচিতে রয়েছে রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় এবং বিকেলে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে ডেনিশ রিফিউজি কাউন্সিল পরিচালিত বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শনের কথা রয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) বিকেলে একটি বেসরকারি বিমানে কক্সবাজারে পৌঁছান তিনি। আগামীকাল বুধবার (২৭ এপ্রিল) সকালে রাজকুমারী হেলিকপ্টারে সাতক্ষীরার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।

একই রকম সংবাদ সমূহ

সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়েবিস্তারিত পড়ুন

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে সরকার দেশের প্রতিটি সিটি করপোরেশনবিস্তারিত পড়ুন

পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছেবিস্তারিত পড়ুন

  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • ট্রাম্পের সঙ্গে বিশ্বনেতাদের ছবির ফ্রেমে বিতর্ক, পেছনের গল্প যা
  • এক বছরে তিন গুণ বেড়েছে ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী
  • বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ইইউ বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে : মিলার
  • জামিন মেলেনি আখতারুজ্জামানের, কারাগারে পাঠানোর নির্দেশ
  • একলাফে এলপিজির দাম বাড়লো ২৫২ টাকা, আজ থেকেই কার্যকর
  • ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
  • ডেঙ্গুতে আরও ৬ জনের প্রাণহানি, নতুন আক্রান্ত ২০৮৯