রবিবার, জুন ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কটলার ইম্প্যাক্ট ও নর্দান এডুকেশন গ্রুপের যৌথ আয়োজনে মডার্ন মার্কেটিং কনক্লেভ অনুষ্ঠিত

প্রথমবারের মতো ঢাকা শেরাটনের গ্রান্ড বলরুমে অনুষ্ঠিত হলো মডার্ন মার্কেটিং কনক্লেভ-২০২৩। সোমবার (২২ মে, ২০২৩) কটলার ইম্প্যাক্ট ও নর্দান এডুকেশন গ্রুপের যৌথ আয়োজনে বাংলাদেশে আয়োজিত হয়েছে বহুল প্রত্যাশিত এই মডার্ন মার্কেটিং কনক্লেভ।

নর্দান এডুকেশন গ্রুপের প্রেসিডেন্ট ও ওয়ার্ল্ড মার্কেটিং সামিট গ্রুপের গ্লোবাল এডভাইজার প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব টিপু মুন্সী, এমপি। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব এমএ মান্নান, এমপি।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, কটলার ইম্প্যাক্ট এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ড. ফাহিম কিবরিয়া এবং নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন।

অনুষ্ঠানের প্রথম অংশে আধুনিক মার্কেটিং এর জনক প্রফেসর ফিলিপ কটলার এর বহুল আলোচিত বই “এসেনশিয়ালস অফ মডার্ণ মার্কেটিং” এর মোড়ক উম্মোচন করা হয়। মার্কেটিং এর জগতে এটি প্রফেসর ফিলিপ কটলারের একটি অভূতপূর্ব উদ্ভাবন; যেখানে মার্কেটিং এর প্রতিটি অধ্যায়ের সাথে যুক্ত হয়েছে দেশীয় সকল কেইস স্টাডি। বইটিতে সহ-লেখক হিসেবে আছেন প্রখ্যাত শিক্ষাবিদ এবং আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ। এসময় প্রফেসর ফিলিপ কটলার অনলাইনে যুক্ত থেকে বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানের শেষ অংশে ‘কটলার এওয়ার্ড’ এর আয়োজন করা হয়; যা প্রফেসর ফিলিপ কটলার এর নামে বিশ্বের বিজনেস লিডারদেরকে সম্মানিত এবং তাদের অবদানকে আরো স্মরণীয় করতে প্রদান করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র ইন্টারন্যাশনাল বিজনেস ও মার্কেটিং এর অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহকে কটলার ইম্প্যাক্ট ইন কর্পোরেটেড এর পক্ষ থেকে, “কটলার ডিস্টিঙ্গুইসড প্রফেসর অব মার্কেটিং” উপাধিতে ভূষিত করা হয় এবং ৫ জন বিজনেস লিডারদেরকে সম্মাননা প্রদান করা হয়। এসময় সম্মাননা গ্রহন করেন- মেঘনা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আলমগীর, টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব, ইস্টার্ন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক এবং শেয়ারট্রিপ এর ফাউন্ডার সাদিয়া হক।

একই রকম সংবাদ সমূহ

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্স প্রস্তাব বিএনপি সংসদ সদস্যের

সামাজিক অনুষ্ঠানে বিপুল অর্থের অপচয় রোধ করতে বিদেশের মতো বাংলাদেশেও কঠোর অতিথিবিস্তারিত পড়ুন

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি

আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদবিস্তারিত পড়ুন

দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি বলে মন্তব্যবিস্তারিত পড়ুন

  • ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু
  • জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী