বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কপোতাক্ষের এক সেতুতে ভোগান্তি ৩ উপজেলার! স্বাধীনতার ৫০বছরেও নির্মাণ হয়নি

স্বাধীনতার ৫০ বছর পার হলেও কপোতাক্ষ নদের ওপর সেতু নির্মাণ হলো না। ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন পারাপার হচ্ছে দু’পাড়ের হাজার হাজার মানুষ। যশোরের কেশবপুর উপজেলার ত্রিমোহিনী বাজারস্ত কপোতাক্ষ নদের উপর তৈরি বাঁশের টলমলে সাঁকোটি।

তিন উপজেলার প্রায় অর্ধ সহস্রাধিক ছাত্র-ছাত্রীর কাছে বাঁশের তৈরি টলমলে ঝুঁকিপূর্ন সাঁকোটি এক আতঙ্ক। জীবিকার তাগিদে এলাকার লোকজন এবং শিক্ষার তাগিদে কোমলমতি শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয় এই বাঁশের সাঁকোর ওপর দিয়ে।

এলাকার সাধারণ মানুষ জানান, ওই সাঁকোর উপর দিয়ে কেশবপুর উপজেলার মির্জানগর, সাতবাড়িয়া, ত্রিমোহিনী, চাদড়া, জাহানপুর, কড়িয়াখালী, বেগমপুর, কোমরপোল, মনিরামপুর উপজেলার হাজরাকাটি, ত্রিপুরাপুর, শয়লা, চালুয়াহাটি এবং কলারোয়া উপজেলা খোর্দ্দ, বাটরা, দেয়াড়া, জানখা, নতুনবাজার, গড়ান বাজার, কাশিয়াডাঙ্গা, যুগিখালী, কামারালী সহ ২১ গ্রামের মানুষ যাতায়াত করে থাকেন। স্থানীয়দের অভিযোগ ভোটের সময় কপোতাক্ষ নদের উপর দিয়ে সেতু করার অঙ্গিকার করলেও নির্বাচনী বৈতরনী পার হয়ে গেলে কেউ খোঁজ করেন না।

স্বাধীনতার ৫০ বছর পরও নদের উপর সেতু নির্মানের কোন উদ্যোগ না নেওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র্র ক্ষোভের দানা বেঁধেছে। মানুষের পদভারে ছিন্নভিন্ন এই (খেয়া ঘাটের) কপোতাক্ষ নদের উপর সেতু না থাকায় মানুষ তাদের উৎপাদিত কৃষিপন্য নিয়ে, কেউবা কাঁদে বেগুনের খাঁচি, কেউবা মাথায় সবজি, কারো কাঁধে ধান, পাট নিয়ে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোর ওপর দিয়ে পার হতে হচ্ছে। সময় মত উৎপাদিত ফসল বাজারজাত করতে না পারায় ন্যায্যমুল্য থেকে বঞ্চিত হতে হচ্ছে। তাছাড়া পরিবহন খরচও বেশি। গুরুত্বপূর্ন এই সেতুটি নির্মিত হলে কেশবপুর, কলারোয়াসহ অত্র এলাকার লোকজনের জীবনযাত্রা পাল্টে যাবে।

সরেজমিন গিয়ে দেখা যায় সকাল থেকে ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীরা জীবনের ঝুকি নিয়ে সাঁকো পারা-পার হচ্ছে। করোনার কারণে বিদ্যালয় বন্ধ থকলেও প্রয়োজনের তাগিদে শিক্ষার্থীরা শুধু নয় অভিভাবকদেরও যেতে হচ্ছে। এলাকাবাসি জানান ত্রিমোহিনী বাজারস্ত কপোতাক্ষ নদের উপর সেতু নির্মান অত্যন্ত জনগুরুত্বপূর্ন। এখানে একটি সেতু নির্মান তাদের প্রাণের দাবী। তারা নিজেদের প্রয়োজনে প্রতিবছর ব্যক্তিগত তহবিল থেকে এই বাঁশের সাঁকোটি সংস্কার করে থাকেন। এই নদের উপর একটি সেতু নির্মান তিনটি উপজেলার লক্ষ লক্ষ মানুষের প্রাণের দাবী।

কেশবপুর উপজেলার সীমান্তবর্তী ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, ‘যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে দেশের উন্নতি হয়। কপোতাক্ষ নদের উপর সেতুটি নির্মিত হলে কেশবপুর, কলারোয়া ও মনিরামপুর উপজেলার বিভিন্ন পেশার মানুষের দুর্ভোগ পোহাতে হতো না। নদের উপর দ্রুত একটি সেতু নির্মান আমাদের দু’পাড়ের মানুষের চিরদিনের প্রাণের দাবী।’

তিনি আরও বলেন, ‘আমাদের কেশবপুরের সংসদ সদস্য শাহিন চাকলাদার উন্নয়নমূখী জনদরদী মানুষ। তিনি ওয়াদা করেছিলেন এবং আমরা অত্যন্ত আশাবাদী।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

​সাতক্ষীরার কলারোয়ায় কৃষি বিপ্লব ও জলাবদ্ধতা নিরসনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গৃহীত হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা