বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কবরস্থানের ডালে ঝুলছে মরদেহ, নিচের অংশ খেয়ে ফেলল শিয়াল

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় কবরস্থানের গাছের ডালে ঝুলন্ত অবস্থায় একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি পচে নষ্ট হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা করতে পারেনি পুলিশ।

বুধবার সকালের দিকে উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামের একটি কবরস্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামের কবরস্থানটি গহীন অরণ্যে হওয়ায় সেখানে মানুষের আসা-যাওয়া ছিল না।

দীর্ঘদিন যাবত এখানে কাউকে কবরও দেওয়া হয় না। গ্রামের এক বাড়ির ছাগল কবরস্থানটিতে ঢুকে যায়। দুই কিশোর ছাগলটি আনতে গেলে গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে গ্রামবাসীকে জানায়। তারা কবরস্থানে ঢুকে মরদেহটি দেখে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন জানান, মরদেহটি অন্তত ২০-২৫ দিন আগের। এর নিচের অংশ শিয়াল খেয়ে নষ্ট করে ফেলেছে। ওপরের অংশটুকুও কঙ্কাল হয়ে গেছে।

মরদেহটি পচে নষ্ট হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী