শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কবিতা: “অভাগা ওরা”

অভাগা ওরা

ডা. গোলাম রহমান ব্রাইট

আমি তাদের কথাই ভাবি, ঐ পথশিশু যারা
পেটের ক্ষুধায় কাতর হয়ে হচ্ছে ওরা সারা।
পার্ক ফুটপাত উন্মুক্ত চত্বরে ঘুরে ফিরে তারা
সুবিধা বঞ্চিত অনাথ ওরা আপন জন হারা।

জীর্ণশীর্ণ শুকনো দেহে ফ্যাল ফেলিয়ে চায়
ক্ষুধার তাড়নায় হাত পাতে যদি কিছু পায়!
তীব্র আকুতি সবার কাছে মিনতি করে যায়
একটু যদি খাবার জোটে সন্তুষ্ট চিত্তে খায়।

অভাগা ওরা স্বজন হারিয়ে বেড়ায় পথে ঘাটে
গাছ তলাতে বিছানা পাতে শোয়া হয় না খাটে।
ময়লা ছেঁড়া বসনে তারা দ্বারে দ্বারে হাঁটে
শীত গ্রীষ্ম ঝড় ঝঞ্ঝায় কষ্টে জীবন কাটে।

একটু খানি সাহায্য পেলে মুখে হাসি ফোটে
মলিন চোখে ঘুরে বেড়ায় উদোম গায়ে ছোটে।
ঠোকর খেয়েই চলে তবু চিন্তা করে না মোটে
সবার কাছে পাতে হাত যেটুকু ভাগ্যে জোটে।

বিনা কারণে সবাই মারে পায় যে কত সাজা!
একটু সমাদরে মনে হয় তারাই পথের রাজা।
পথ শিশুরা খুবই অসহায় পেপারে কত পড়ি!
সাহায্যের হাত বাড়িয়ে তাদের সুন্দর করে গড়ি।

কবি:
ডা. গোলাম রহমান ব্রাইট
®নাবিহা ফ্যাশন হাউস, গ্রাম- ফরিদপুর,
থানা- কালিগঞ্জ, জেলা- সাতক্ষীরা।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৮) ও ইকবাল হোসেন (৭) নামেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সামাজিক বনায়নের আওতায় প্রায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুইবিস্তারিত পড়ুন

ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ত্রাস মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন