শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কবিতা থেকে “নয়া মানুষ” চলচ্চিত্রের গান

বাংলাদেশ ও বাংলা ভাষার অন্যতম প্রধান কবি নির্মলেন্দু গুণ এর “বাংলার মাটি বাংলার জল” কাব্যগ্রন্থের “পুরো মানুষের গান” কবিতা থেকে তৈরি হলো “নয়া মানুষ” চলচ্চিত্রের “মানুষ” শিরোনামের গান। বেলাল খান এর সুর ও কন্ঠে গানটির সঙ্গীত আয়োজন করেছেন শোভন রয়। কবি কবি নির্মলেন্দু গুণ গানটি নিয়ে বলেন “এই কঠিন কবিতার বাণীকে সুরের শিকলে বাঁধা কঠিন। এই কঠিন কাজটি করার জন্য সুরকার,কন্ঠশিল্পী ও চলচ্চিত্রটির নির্মাতাসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। গানটি আমার খুবই ভালো লেগেছে।“

গানটির সুরকার ও কন্ঠশিল্পী বেলাল খান বলেন “কবিতাকে গানে রূপ দেয়া বেশ চ্যালেঞ্জিং ছিল আমার জন্য। তবে আমি খুব আনন্দিত এই কারণে যে , কবি নির্মলেন্দু গুণের কবিতা দিয়ে অদ্ভুত সুন্দর একটা সুর তৈরি করতে পেরেছি এবং আমি পুরোপুরি তৃপ্ত। আমার বিশ্বাস এই গানটি মানুষ অনেকদিন মনে রাখবে।“
নির্মাতা বয়াতি বলেন “কবি ও চলচ্চিত্র নির্মাতা মাসুদ পথিক দাদার সাথে কাজ করার সুবাদে কবি নির্মলেন্দু গুণ দাদার সাথে মেশার সুযোগ পাই। একদিন তাকে জানালাম আমার প্রথম চলচ্চিত্রের জন্য গানের কথা প্রয়োজন, বিষয়বস্তু জেনে দাদা “পুরো মানুষের গান” কবিতাটি আমাকে দিয়ে বললেন “প্রথম দুটি স্তবক থেকে গানটা করতে পারো,খুব ভালো হবে তোমার ছবির থিম সং”। বর্তমান বাংলা সাহিত্যের প্রধান কবি যে ভালবাসা নয়া মানুষ চলচ্চিত্রকে দিলেন তা আমাদের টিমকে সাহস ও অনুপ্রেরণা দিয়েছে।“

আ. মা. ম. হাসানুজ্জামানের “বেদনার বালু চরে” উপন্যাস অবলম্বনে মাসুম রেজা’র চিত্রনাট্যে সোহেল রানা বয়াতির প্রথম চলচ্চিত্র নয়া মানুষ এর চিত্রধারণের কাজ শেষ হয়েছে। কমল চন্দ্র দাসের চিত্রগ্রহণে নির্মানাধীন চলচ্চিত্রটিতে অভিনয় করছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চোধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি ও শিশু শিল্পী ঊষসী।

একই রকম সংবাদ সমূহ

শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের