শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় কবিতা উৎসব

‘কবির দ্বারা কখনও মানুষ ক্ষতিগ্রস্ত হয় না’: জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমান

সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমান বলেছেন, ‘একজন কবির দ্বারা কখনও একজন মানুষ ক্ষতিগ্রস্ত হয় না। কবিতা দিয়েই যুদ্ধ করা সম্ভব, কবিতা দিয়েই সব আন্দোলন বেগবান করা সম্ভব।’

সাতক্ষীরায় ‘কবিতায় স্নিগ্ধতা জলবায়ূর নিশ্চয়তা’- এই স্লোগানকে সামনে রেখে শনিবার সপ্তদশ কবিতা উৎসব ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কবিতা পরিষদ, সাতক্ষীরা’র সভাপতি কবি মন্ময় মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সজিব খান, সরকারি কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার, রাজনীতিক ও সমাজসেবক শেখ নুরুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে সাতক্ষীরা শহীদ মিনারে ও শহীদ আব্দুর রাজ্জাকের কবরে পুষ্পস্তবক অর্পন করা হয়।

বরাবরের মত এবারও বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ৬জন বিশিষ্ট ব্যক্তিকে পুরস্কার প্রদান করা হয়।
তারা হলেন- নিরাপত্তা ও শান্তিতে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), সমাজসেবায় আব্দুস সবুর বিশ্বাস, কবিতায় কবি দুখু বাঙাল, কবি আমিনুর রহমান সুলতান, কবি স.ম তুহিন ও কবি শিমুল পারভীন।

অনুষ্ঠানে ঘোষনাপত্র পাঠ করেন শেখ সিদ্দিকুর রহমান, শোক প্রস্তাব পাঠ করেন আমিনুর রশীদ, আহবায়কের বক্তব্য দেন কবি গুলশান আরা।

তিনটি পর্বে দিনব্যাপী এই উৎসবটিতে জেলা ও জেলার বাইরে থেকে শতাধিক কবি ও কবিতাপ্রেমি অংশ নেন।

অনুষ্ঠানের শেষ পর্বে কবিরা তাদের স্বরচিত কবিতা পাঠ করেন।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কবিতা পরিষদ, সাতক্ষীরার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন