শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১৮ আগস্ট, ২০২০

করোনাকালে যশোর সেনানিবাসের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

করোনাকালীন সময়ে যশোর সেনানিবাসের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

যশোর সেনানিবাসের লে. কর্নেল মো. ইসমাইল হোসেন, এসজিপি, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মোকাবিলায় সরকারী নির্দেশনা মোতাবেক দেশের প্রতিটি জেলায় নিজেদের জীবন বাজি রেখে জনস্বার্থে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

এরই ধারাবাহিকতায় জনসমাগম ঠেঁকাতে ১৮ আগস্ট বৃহত্তর যশোর অঞ্চলে যশোর সেনানিবাসের দায়িত্বপূর্ণ দশটি জেলায় সেনাসদস্যরা তাদের নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি সচেতনতামূলক প্রচারণায় ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। মার্কেট/শপিংমল, হাট-বাজার ও সকল প্রকার জনসমাগম এলাকাসমূহে সামাজিক দূরত্ব ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

পাশাপাশি অসহায় ও দুস্থদের মাঝে ত্রান বিতরণ, কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ বিতরণ, গণপরিবহন মনিটারিং, বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এবং রেডজোন চিহ্নিত এলাকাসমূহে ত্রান বিতরণসহ সকল প্রকার জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

অন্যদিকে, আম্পানে ক্ষতিগ্রস্থ খুলনা ও সাতক্ষীরার উপকূলীয় এলাকায় বাঁধ নির্মাণ অব্যাহত রাখার পাশাপাশি জরুরী চিকিৎসা সেবাসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।
ছবিতে..

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়