সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনার তাণ্ডব ফের বাড়ছে ইউরোপে

মহামারি করোনার তাণ্ডব ফের বাড়ছে। সারা বিশ্বে টিকাকরণের হার বেড়ে যাওয়ায় পর করোনার প্রকোপ কিছুটা কমেছিল। হঠাৎ তা বাড়তে শুরু করেছে। বিশেষ করে করোনার টালমাটাল অবস্থা ইউরোপে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, কেবল আগামী মাসে প্রায় সাত লাখ মানুষ মারা যেতে পারে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ইউরোপে করোনার বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে এই শীতে মহাদেশটিতে ২০ লাখ ২০ হাজার মানুষ মারা যাবে। তাই ইউরোপজুড়ে কঠোর বিধিনিষেধ পুনরায় আরোপ করার চেষ্টা করা হচ্ছে।

সংস্থাটি আশঙ্কা করছে, এখন থেকে আগামী বছরের ১ মার্চ ইউরোপের ৫৩টি দেশের মধ্যে ৪৯টিতেই নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) উচ্চ বা চরম চাপ হবে।

বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বুধবার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছে আরও ৭ হাজার ৪২০ জন। অন্যদিকে শনাক্ত হয়েছে ৫ লাখ ৪৪ হাজার ২১৬ জন।

এর আগে মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গিয়েছিল ৪ হাজার ৬৯৫ জন। শনাক্ত হয়েছিল ৪ লাখ ৪১ হাজার ২৭৭ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৫ কোটি ৮৯ লাখ ৮৮ হাজার ৮৪৪ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ লাখ ৮২ হাজার ২৪৬ জনে। আর সুস্থ হয়েছেন ২৩ কোটি ৪২ লাখ ৯৮ হাজার ২৬৪ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৪ কোটি ৮৮ লাখ ৩৪ হাজার ২৮৫ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৯৬ হাজার ২০৮ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৫ লাখ ৩৩ হাজার ৪৭৩ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৬৬ হাজার ১৪৭ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২০ লাখ ৩০ হাজার ১৮২ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ১৩ হাজার ৬৬ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৯৯ লাখ ৩২ হাজার ৪০৮ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৪৪ হাজার ১৩৭ জন।

পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯৪ লাখ ৮৩৫ জন। মারা গেছেন ২ লাখ ৬৬ হাজার ৫৭৯ জন।

আক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, ফ্রান্স সপ্তম, ইরান অষ্টম, জার্মানি নবম এবং আর্জেন্টিনা দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশে অবস্থান দাঁড়িয়েছে ৩১তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

একই রকম সংবাদ সমূহ

নির্বাচনের আগে ইসরায়েলে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ

ইসরায়েলের রাজধানী তেল আবিবে সরকারবিরোধী বিক্ষোভে হাজারো মানুষ অংশ নিয়ে ২০২৩ সালেরবিস্তারিত পড়ুন

ফ্রান্স থেকে আলবেনিয়া, ইতালি-স্পেন-পর্তুগালে ছড়িয়েছে বিক্ষোভ

ইউরোপের বিভিন্ন দেশে নানা দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। কোথাও পেনশন ও আবাসনবিস্তারিত পড়ুন

সৌদি আরবে হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

সৌদি আরবে একাধিক হুথি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এসব হামলার মধ্যেবিস্তারিত পড়ুন

  • বাণিজ্য কূটনীতির লক্ষ্য নিয়ে ভারতে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও
  • উত্তাল ফ্রান্স, বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
  • দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • সৌদিতে মৃত্যুদণ্ড : নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার
  • আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু
  • বিশ্বে বছরে নষ্ট হয় ১০৫ কোটি টন খাবার, সবচেয়ে বেশি খাবার নষ্ট করে মালদ্বীপ
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
  • পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি
  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল
  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ