সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনা উপসর্গে একদিনে কলারোয়ার একজনসহ সাতক্ষীরায় ৩ মহিলার মৃত্যু

করোনা সন্দেহে বা উপসর্গে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে একদিনে ৩ মহিলার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) কলারোয়ার একজন ও সদর উপজেলার দুইজন মহিলা মারা গেছেন।

তারা হলেন কলারোয়া পৌরসভাধীন গদখালী গ্রামের আইয়ুব আলীর স্ত্রী জায়েদা খাতুন (৭০), সদর উপজেলার কাটিয়া আমতলার আব্দুর রাজ্জাকের স্ত্রী রিনা খাতুন (৪৭) ও বাটিখালি গ্রামের মোজহার হোসেনের স্ত্রী রিজিয়া খাতুন (৬২)।
তিনজনই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট হাসপাতালে ভর্তি হয়ে কলারোয়ার জায়েদা খাতুন বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায়, কাটিয়া আমতলার রিনা খাতুন একইদিন দেড়টার দিকে মারা যান। আর বাটাখালির রিজিয়া খাতুন গত ১৫ আগস্ট ভর্তি হয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মারা যান।

ইতোমধ্যে উক্ত মৃত ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে বলে জানা যায়।

এ নিয়ে হাসপাতালে করোনা সন্দেহে বা উপসর্গে মৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৬ জনে।

করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তিন নারীর মৃত্যু

মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. ভবতোষ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া জানান, স্বাস্থ্য বিধি মেনে তাদের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোঠাবাড়ি-রায়টাসহ চার ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বেত্রবতী নদীরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়