শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনা ভাইরাস প্রতিরোধে কলারোয়ায় ওয়ার্ড পর্যায়ে ৭ আগষ্ট টিকা গ্রহন কার্যক্রম শুরু

করোনা ভাইরাস প্রাদুর্ভাব প্রতিরোধে সারা দেশের ন্যায় ৭ আগষ্ট কলারোয়ায় ওয়ার্ড পর্যায়ে টিকা গ্রহন কর্মসুচির কার্যক্রম শুরু হচ্ছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আগামীকাল শনিবার (৭ আগষ্ট) সরকারি সিদ্ধান্ত মোতাবেক প্রথম ধাপে বয়স্ক, নারী ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা গ্রহনের জন্য উপজেলার ১২ টি ইউনিয়ন থেকে প্রতিটি ইউনিয়নের সংশ্লিষ্ট ৩ টি ওয়ার্ড থেকে ইতোমধ্যে ৬০০ জনের তালিকা প্রণয়ন করা হয়েছে। প্রণয়নকৃত তালিকা অনুযায়ী টোকেন সরবরাহ ও চলমান রেজিস্ট্রেশন কার্য সম্পন্ন করত: ৭ আগষ্ট তালিকাভুক্ত ৬’শত জনকে স্ব-স্ব ইউনিয়ন পরিষদের টিকা কেন্দ্র থেকে সকাল ৯ টা হতে বিকাল ৩ টার মধ্যে টিকা গ্রহনের জন্য আহবান জানানো হয়েছে। উপজেলার প্রতিটি ইউনিয়নের তালিকাভূক্ত সংশ্লিষ্ঠ ওয়ার্ডগুলো হলো,

যথাক্রমে-ক্রমিক নং (০১ থেকে-১২ নং) অনুযায়ী জালালাবাদ ইউপির ওয়ার্ড নং- ৪, ৫ ও ৬, কয়লার ১,২ ও ৩, লাঙ্গলঝাড়ার- ৭, ৮ ও ৯, কেঁড়াগাছি- ৪, ৫ ও ৬, কুশোডাঙ্গা- ৪, ৫ ও ৬, দেয়াড়া- ৪, ৫ ও ৬, জয়নগর- ১, ২ ও ৩, সোনাবাড়িয়া- ৪, ৫ ও ৬, চন্দনপুর- ৪, ৫ ও ৬, কেরালকাতা, ১, ২ ও ৩, হেলাতলা, ১, ২ ও ৩ ও যুগিখালী ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের তালিকাভূক্ত (ইউনিয়ন ভিত্তিক) ৬’ শত জনকে টিকা দেয়া হবে বলে সূত্র জানায়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী জানান, ৭ আগষ্ট প্রতিটি ইউনিয়নে প্রথম পর্যায়ে ৬’শত জন তালিকাভূক্তদের টিকা গ্রহনের অনুমতি থাকলেও পরবর্তীতে সরকারী নির্দেশনা মোতাবেক ধাপে ধাপে সকল ব্যক্তিকেই টিকা গ্রহনের কার্যক্রম চলমান থাকবে। তিনি আরও জানান, টিকা দেয়ার পূর্বে যদি কেউ রেজিস্ট্রেশন করে থাকেন, তাহলে রেজিস্ট্রেশন কার্ড, এনআইডি কার্ড ও স্ব-স্ব ব্যক্তির মোবাইলসহ আপনার বরাবর সরবরাহকৃত টোকেন সঙ্গে আনতে হবে। তিনি করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের এই মহৎ উদ্যোগকে সফলতার সাথে ফলপ্রসু করতে সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগীতা কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা