রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৩০ আগস্ট, ২০২০

করোনা মোকাবেলায় সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী

করোনা মোকাবেলায় সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

করোনায় মানুষের দুর্দশা ও অসহায়ত্ব বদলে দিয়েছে জীবনের পথ ও দৃষ্টিভঙ্গি। সেনাসদস্যদের দূরদর্শিতা, অঙ্গীকার ও দেশপ্রেমের স্বীকৃত সাহসে বলীয়ান হয়ে করোনার বিরুদ্ধে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

যশোর সেনানিবাসের লে. কর্নেল মো. ইসমাইল হোসেন, এসজিপি, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে মাননীয় সেনাবাহিনী প্রধানের নির্দেশক্রমে কর্মহীন অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম, জীবাণুমুক্তকরণ ও জনসচেতনতা সৃষ্টিসহ নানাবিধ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে যাচ্ছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

এসময় জরুরী প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে ঘরে থাকার পরামর্শ ও সামাজিক দূরত্ব মেনে চলতে উৎসাহ প্রদান করেন সেনা সদস্যরা।

এছাড়াও রাস্তায় স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচল তদারকি, মার্কেট/দোকালগুলোতে সচেতনতামূলক প্রচারণা এবং করোনা পরবর্তী বৈশ্বিক মন্দা হতে খাদ্য সংকট মেটাতে প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের হাতে তুলে দেয়া হচ্ছে বিভিন্ন ধরনে খাদ্য/শস্য/ফলজ বীজ।

পাশাপাশি মানুষের দোরগোড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার জন্য সেনাসদস্যরা করোনা আক্রান্ত বিভিন্ন জেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে।

অন্যদিকে, খুলনার উপকূলীয় কয়রা এলাকায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতের কাজ অব্যাহত রাখার পাশাপাশি বৃহত্তর যশোর অঞ্চলের বন্যা কবলিত এলাকায় ফ্রী চিকিৎসা সেবা প্রদান এবং বিশুদ্ধ পানি ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।
ছবিতে..

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না: শফিকুর রহমান
  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী