শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১১ সেপ্টেম্বর, ২০২০

করোনা মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিতে মাঠে সেনাবাহিনী

করোনা মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাঠে রয়েছে সেনাবাহিনী।

করোনা মোকাবেলায় কঠিন এক বাস্তবতার সামনে দাড়িয়ে ষোল কোটি মানুষের জীবন রক্ষায় নিজেদের জীবনকে বিপন্ন করে মানবিক হৃদয় নিয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে নানামুখী তৎপরতা চালাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

এরই ধারাবাহিকতায় সামাজিক দূরত্ব এবং হোম কোয়ারেন্টাইন নিশ্চিতের পাশাপাশি যশোর অঞ্চলের কর্মহীন গরিব ও দুস্থদের বাঁচিয়ে রাখতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণের কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

কখনও কখনও টহলের গাড়িতে থাকা ত্রাণসামগ্রী দারিদ্র্যে জর্জরিত মানুষদের দেখে গাড়ী থামিয়ে সড়কেই তুলে দেয়া হচ্ছে।
এ সময় বিনা প্রয়োজনে কাউকে অযথা ঘোরাফেরা না করার জন্য অনুরোধ করেন সেনা সদস্যরা।

পাশাপাশি তারা বেশি বেশি হাত ধোয়া, মাস্ক ব্যবহারসহ বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন।

এছাড়া যশোর সেনানিবাসের মেডিক্যাল টিম কর্তৃক ইতোমধ্যে বৃহত্তর যশোর অঞ্চলের বিভিন্ন উপজেলায় অসহায় মানুষদের চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি গণপরিবহন মনিটরিং, করোনা সংক্রমিত এলাকায় সেনাবাহিনীর টহল জোরদারসহ নানামূখী জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

অন্যদিকে, খুলনার কয়রার উপকূলীয় এলাকায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে দ্রুত গতিতে এগিয়ে চলছে বাঁধ নির্মানের কাজ। এর ফলে উপকূলবর্তী মানুষের মুখে হাসি ফুটতে শুরু করেছে। এছাড়াও বৃহত্তর যশোর অঞ্চলের বন্যাকবলিত পানিবন্দী শত শত অসহায় মানুষের মাঝে সুপেয় পানি ও ত্রান সহায়তা প্রদানের পাশাপাশি জরুরী চিকিৎসা সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

যশোর সেনানিবাসের লে. কর্নেল মো. ইসমাইল হোসেন, এসজিপি, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি

মিঠুন সরকার, কৃষি প্রতিবেদক: প্রচলিত ফসল চাষের গণ্ডি পেরিয়ে দেশের কৃষকরা এখনবিস্তারিত পড়ুন

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপের দাবি মানছেন না তাহসিফের বাবা

ঢাকার তুরাগ নদের যে স্থান (রাজবাড়ী ঘাট) থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেবিস্তারিত পড়ুন

  • টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ, ফিরে আসেন একজন: পিবিআই
  • ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ : জিজ্ঞাসাবাদে দীপের দাবি
  • ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
  • বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৬ জনের
  • জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল
  • একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড
  • ‘আমার ছেলে সাঁতার জানতো, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’: তাহসিফের বাবার শঙ্কা
  • দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
  • মোটরসাইকেলটি তাহসিফের কি না, চলছে যাচাই-বাছাই
  • ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
  • ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার
  • নিখোঁজের দিন দ্বীপের সঙ্গে বাসার নিচে তাহসিফ, সিসি ফুটেজে যা দেখা গেল