বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলকাতার বইমেলায় সেরা প্যাভিলিয়নের পুরস্কার পেল বাংলাদেশ

আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২২-এর সেরা প্যাভিলিয়নের পুরস্কার পেয়েছে বাংলাদেশ। গতকাল রবিবার রাত ৯ টায় শেষ হয় এই বইমেলা। তার আগে ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানেই এবারের থিম কান্ট্রি ‘বাংলাদেশ প্যাভিলিয়ন’ পায় সেরা প্যাভিলিয়নের বিশেষ পুরস্কার।

এদিন বাংলাদেশের সংস্কৃতি সচিব মোহম্মদ আবুল মনসুর’এর হাতে এই পুরস্কার তুলে দেন কলকাতা বইমেলার আয়োজক সংস্থা ‘কলকাতা বুক সেলার্স এন্ড গিল্ড’এর সাধারণ সম্পাদক ত্রিদিব চ্যাটার্জি, গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে। এসময় সেখানে উপস্থিত ছিলেন বিধাননগর পৌরসভার মেয়র কৃষ্ণা চ্যাটার্জি, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসানসহ বিশিষ্টজনরা।

উল্লেখ্য, আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২২-এর আনুষ্ঠানিক সূচনা হয় গত ২৮ ফেব্রুয়ারি। ওই দিন সল্টলেকের করুণাময়ী সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম. খালিদ, বিশিষ্ট কথা সাহিত্যিক সেলিনা হোসেন, ভারতের বিশিষ্ট লেখক সঞ্জীব চট্টোপাধ্যায় প্রমুখ।

বাংলাদেশর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী-কে সামনে রেখেই এবারের কলকাতা বইমেলার থিম কান্ট্রি করা হয়েছিল বাংলাদেশকে। স্বাভাবিক ভাবেই এবারের বইমেলায় প্রায় সাড়ে চার হাজার বর্গকিলোমিটার জুড়ে তৈরি হয় সুবিশাল বাংলাদেশ প্যাভিলিয়ন। এটি তৈরি করা হয়েছিল ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষনকে থিম করে। বইমেলায় বাংলাদেশের স্টল ছিল ৪৪ টি। থিম কান্ট্রিকে গুরুত্ব দিয়েই গত ৩ ও ৪ মার্চ-দুইদিন বইমেলায় পালিত করা হয় ‘বাংলাদেশ দিবস’। এবারের আন্তর্জাতিক কলকাতা বইমেলার তিনটি প্রবেশদ্বার (গেট) নির্মাণ করা হয়েছিল বঙ্গবন্ধুর বই, সুবর্ণ জয়ন্তীর আবহ তৈরি করে। আগামী বছরের মেলার থিম কান্ট্রি স্পেন।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী