বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় চলছে বিজিবি টহল

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া উপজেলা জুড়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে বিজিবি টহল। উপজেলা সদর ছাড়াও প্রত্যন্ত জনপদেও চলছে এ টহল কার্যক্রম। গত শুক্রবার থেকে শুরু হওয়া বিজিবির টহল কার্যক্রম গ্রামীণ জনপদের মানুষ মোটামুটি ইতিবাচকভাবে দেখছেন।

উপজেলার কাদপুর গ্রামের জনৈক জলিল শেখসহ স্থানীয় ব্যক্তিরা জানান, বিজিবি নিয়মিত টহল দেওয়ায় ধীরে ধীরে পরিবেশ ভাল হচ্ছে। আগের মত তিনজন করে মোটরসাইকেলে দুরন্ত গতির চলাচল তেমন দেখা যাচ্ছেনা। মোড়ে মোড়ে আড্ডাবাজদের দৌরাত্ম্যও কমে গেছে। তাদের মনে হয়, এভাবে চললে ভোটের আগে পরিবেশ আরও সুন্দর হবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কলারোয়া উপজেলায় গত পাঁচ দিন ধরে বিজিবি সদস্যরা সকাল থেকে রাত ১২টা পর্যন্ত টহল দিচ্ছেন। ম্যাজিস্ট্রেটসহ বিজিবির টহল শহর থেকে প্রত্যন্ত গ্রামেও চলছে। বিভিন্ন ইউনিয়নের গ্রামের চায়ের দোকানে ও বাজারে সরেজমিনে দেখা গেছে, বিজিবির টহল তৎপরতায় কমে গেছে অহরহ মোটরসাইকেলের মহড়া। পাড়া-মহল্লায় আড্ডাবাজদের তৎপরতাও তেমন দৃশ্যমান হচ্ছে না।

সবখানেই সুষ্ঠুভাবে চলছে বিভিন্ন প্রার্থীর প্রচার-প্রচারণাসহ নির্বাচনী কার্যক্রম। বিজিবির একটি সূত্র জানায়, ৭ জানূয়ারির সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে অন্যান্য বাহিনীর মতো বিজিবি সদস্যরাও টহল কার্যক্রম অব্যাহত রেখেছেন। উপজেলায় বিজিবি সদস্যরা প্রতিদিন সকাল থেকে রাত ১২ টা পর্যন্ত টহল দিয়ে চলেছেন। নির্বাচনের পরও তাদের এ ধরনের টহল ব্যবস্থা অব্যাহত থাকবে বলে সূত্র জানায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

​সাতক্ষীরার কলারোয়ায় কৃষি বিপ্লব ও জলাবদ্ধতা নিরসনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গৃহীত হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা