বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়াতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

“শিক্ষকতা পেশা – মিলিত প্রচেষ্টার দীপ্তি” – এই শ্লোগানে বিশ্ব শিক্ষক দিবসে কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।

সকাল ১০.৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক র্যালী বের হয়ে বাজার প্রদক্ষিন করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। তারপর উপজেলা অডিটোরিয়ামে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবদীন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ শেখ জাহাঙ্গীর আলম, কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আহমাদ আলী, কাজীরহাট কলেজের অধ্যক্ষ এস,এম শহিদুল আলম, কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ মোল্লা, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক গন উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ মোল্লা।

উপস্থিত শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, সুপার মোঃ মুজিবুর রহমান, সহকারী অধ্যাপক মোঃ আবু সাঈদ, মাওলানা তৌহিদুর রহমান, সহকারী শিক্ষক মোঃ আরিফুজ্জামান কাকন। আলোচনা সভায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম বলেন, বিশ্বের মহান ও সন্মানজনক পেশা শিক্ষকতা,আপনাদের দাবীর প্রতি একত্নতা জানিয়ে সরকার সন্মানজনক বেতন বৃদ্ধির চেষ্টা করছে। প্রয়োজনের তাগিদে অনেক স্থানে কিছু শিক্ষানুরাগী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। জানতে চান, প্রতিষ্ঠান গড়ার সময় কোন পরিকল্পনা করা হয়েছে কি?

চলতি অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি বৃন্দ, প্রতিষ্ঠান প্রধান সহ শিক্ষক বৃন্দ কে ফুলের শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসার।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক