শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় অভ্যন্তরীন আমন সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি মুস্তফা লুৎফুল্লাহ

কলারোয়ায় সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীণ আমন সংগ্রহ-২২-২৩’ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার(২১ ডিসেম্বর) বেলা ১২ টায় সরকারি খাদ্য গুদাম চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন তালা- কলারোয়া( সাতক্ষীরা-১) সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ।

বক্তব্যে তিনি, স্বচ্ছতার সাথে কৃষক এবং মিল মালিকেরা যাতে ধান-চাল বিক্রয় করতে পারে সেজন্য খাদ্য গুদাম সহ সংশ্লিষ্ঠ দপ্তরের কর্মকর্তাদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি দেশে কোন খাদ্য সংকট নেই বলে জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুলী বিশ্বাস। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাহিদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ(ওসি) নাসির উদ্দীন মৃধা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া, ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজ পারভীন, প্রবীন সাংবাদিক মোসলেম আলী, মিল মালিক সমিতির সভাপতি ব্যবসায়ী ওহিদুজ্জামান, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, কৃষক প্রতিনিধি আতিয়ার রহমান, ব্যবসায়ী সাহিদ আলীসহ সূধি, সাংবাদিক ও ব্যবসায়ীগণ।

সরকারী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজ পারভীন জানান, অভ্যন্তরীণ আমন ধান- চাল সংগ্রহ- ২২-২৩’ অভিযানে লক্ষ্যমাত্রা হচ্ছে ধান ৫৯৫ মেট্রিক টন প্রতি কেজি ২৮ টাকা হারে ও চাল ৫৭৪ মেট্রিক টন প্রতি কেজি ৪২ টাকা হারে প্রান্তিক কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে। তিনি আরো জানান, সংগ্রহ কার্যক্রম আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত চলমান থাকবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব