শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আবারো একটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড

সাতক্ষীরার কলারোয়ায় আবারো একটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (২৯ মার্চ, ১৮ রমজান) ভোরে কলারোয়া উপজেলার গয়ড়া বাজারের সালামের হোটেলে কাম রেস্টুরেন্টের দোকানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর পাঁচটার দিকে ফজরের নামাজ শেষে মুসল্লিরা গয়ড়া বাজার জামে মসজিদের পাশের ওই দোকানে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন।
খবর পেয়ে কলারোয়া থেকে ফায়ার ব্রিগেডের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়দের আধাঘন্টার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। এসময় শত শত উৎসুক জনতা সেখানে ভিড় জমায়।
আগুনে ওই দোকানের আনুমানিক অর্ধ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকানী জানান।
ধারণা করা হচ্ছে হোটেলে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
উল্লেখ্য, গত কয়েক মাসে কলারোয়া পৌর সদরসহ উপজেলার বিভিন্ন বাজারে ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ

“ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সারের ডিলার নিয়োগ হওয়ার কথা থাকলেও সারাদেশে দলীয়করণবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল