মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু

কলারোয়ায় আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু হয়েছে।

মঙ্গলবার কলারোয়ার বেলতলা বাজারে আম সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।

সাতক্ষীরা জেলা কৃষি অধিদপ্তরের আম সংগ্রহের ক্যালেন্ডার অনুযায়ী ৫ মে গোবিন্দভোগ, গোলাপখাস, বোম্বাই, বৈশাখিসহ স্থানীয় জাতের পরিপক্ব আম আমবাগান থেকে সংগ্রহ ও বাজারজাত করা হচ্ছে। এরপর ১৫ মে হিমসাগর, ২৭ মে ল্যাংড়া ও ৫ জুন আম্রপালি আম সংগ্রহ করার কথা।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম আমের বিভিন্ন আড়ত ঘুরে দেখেন ও ব্যবসায়ীদের সাথে কথা বলেন।

জানা যায়, সকলকে কৃষি অধিদপ্তর ঘোষিত আমসংগ্রহের ক্যালেন্ডার অনুযায়ী আম সংগ্রহ ও বাজারজাত করার কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ এইচএম শাহীন, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, কেরালকাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, বিএনপি নেতা সরদার মুনসুর প্রমুখ।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, এবার উপজেলায় আমের আবাদ অর্জিত হয়েছে ৬৫৮ হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১,১৮৬ মেট্রিক টন। সব মিলিয়ে আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু হওয়ায় আম চাষীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক