বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আ’লীগের বিশেষ বর্ধিত সভা ও র ্যালি

কলারোয়ায় আওয়ামীলীগের উদ্যোগে এক বিশেষ বর্ধিত সভা ও র ্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ নভেম্বর) বিকালে পৌর সভা মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আগামী ২৪ নভেম্বর বৃহস্পতিবার যশোরে শুভ আগমনের লক্ষ্যে এবং দেশব্যাপি বিএনপি’র সন্ত্রাস ও হুমকির প্রতিবাদে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার যশোরে অনুষ্ঠিতব্য সভাকে সফল করতে তৃনমুল স্তরের সকল আ’লীগ নেতা-কর্মীদের যোগদান করার আহবান জানান। তিনি আরো বলেন বিএনপি অতিতের ন্যায় আন্দোলনের নামে যদি সন্ত্রাস করে তাহলে আ’লীগের নেতা- কর্মীরা সেটির দাঁতভাঙ্গা জবাব দেবে।

সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি আব্দুল ওয়াদুদ ঢালী, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান মফে, ইউপি চেয়ারম্যান সোহেল রানা, ইউপি চেয়ারম্যান মাফুজুর রহমান নিশান, প্রধান শিক্ষক আজিজুর রহমান, আ’লীগ নেতা মফিজুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, মাস্টার হাফিজুর রহমান, কাউন্সিলর আকিমুদ্দীন আকি, মেজবাহ উদ্দীন নিলু, যুবলীগ নেতা মাসুমুজ্জামান মাসুম, আব্দুস সালাম, খোকন, সাহিদুজ্জামান সাঈদসহ জনপ্রতিনিধি ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা- কর্মীবৃন্দ।

সভাটি পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আশিকুর রহমান মুন্না।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম