রবিবার, জুলাই ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ‘বাঁশের সাঁকোয় স্বপ্ন’ হাজারো মানুষের, এগিয়ে এলেন যুবকেরা

সাতক্ষীরার কলারোয়ায় একটি বাঁশের সাঁকোয় স্বপ্ন শিক্ষার্থীসহ হাজারো মানুষের, সেই স্বপ্ন পূরণে এগিয়ে এলেন কয়েকজন যুবক।

একটি বাঁশের সাঁকোর অভাবে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ। বাঁশের ওই সাঁকোটি ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় স্কুলগামী অর্ধশত শিশু শিক্ষার্থী পড়েছে চরম বিপাকে। এতে এক কিলোমিটারের পথ ঘুরতে হচ্ছে প্রায় ৬ কিলোমিটার। এমনই অবস্থায় বাঁশের সাঁকোটি সংস্কারে এগিয়ে এলেন কয়েকজন যুবক। তাদের মহতী উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণ।

জানা গেছে, কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড কোটাবাড়ি গ্রাম এবং কুশোডাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড রায়টা গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে বেত্রাবতী নদী। নদীতে বাঁশের সাঁকোটি কোটাবাড়ি ও রায়টার একমাত্র সংযোগ মাধ্যম। স্থানীয়রা নিজেদের উদ্যোগে ও অর্থায়নে বাঁশ দিয়ে সাঁকো তৈরি করেন। প্রতিদিন হাজারো মানুষ ওই সাঁকো দিয়ে যাতায়াত করে থাকেন। পানির স্রোত ও কচুরিপানার চাপে বর্তমানে ওই সাঁকোটি ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে মানুষের যাতায়াতে ভোগান্তি হচ্ছে। এছাড়াও ওপারের রায়টা সবুজবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে এপারের কোটাবাড়ি গ্রামের প্রায় অর্ধশত ছেলে-মেয়ে। তারাও ওই সাঁকো দিয়ে নদী পার হয়ে স্কুলে যাতায়াত করে। সেই বাঁশের সাঁকো ভেঙ্গে নষ্ট হয়ে যাওয়ায় তারা স্কুলে যেতে পারছে না। শিক্ষার্থীদের কেউ কেউ হেলাতলা-কুশোডাঙ্গা হয়ে প্রায় ৬ কিলোমিটার পথ ঘুরে স্কুলে যেতে হচ্ছে। আবার কেউ কেউ ও কিছু মানুষ ঝুঁকি নিয়ে ভাঙ্গা বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন।

স্থানীয় কয়েকজন জানান, বেত্রবতী নদীর দুই পাড়ে রায়টা ও কোটাবাড়ি গ্রাম। দূরত্ব সর্বোচ্চ এক কিলোমিটার। ভেঙ্গে যাওয়া বাঁশের সাঁকোটি তাদের যাতায়াতের অন্যতম মাধ্যম। কিন্তু বাঁশের সাঁকোটি ভেঙ্গে যাওয়ায় কোটাবাড়ি থেকে রায়টা বাজারে যেতে হলে হেলাতলা ও কুশোডাঙ্গা হয়ে প্রায় ৬ কিলোমিটার দূরত্ব। অপরদিকে কলারোয়া হয়ে রায়টা বাজারে যেতে গেলে দূরত্ব ১২ কিলোমিটার। এছাড়াও রায়টা, ছলিমপুর, মেহমানপুর, ঢেপা, আগুনপুর, আলাইপুর, রাজনগরসহ আশপাশের গ্রামের মানুষ হেলাতলা, ব্রজবাকসা, কুশোডাঙ্গা, কাজিরহাট ও ক্ষেত্রবিশেষে কলারোয়া যাতায়াত করে থাকে। বাঁশের সাঁকোটি ভেঙ্গে যাতায়াতের অনুপযোগী হওয়ায় মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে।

-এমনই খবর পেয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হেলাতলা ইউনিয়নের যুব নেতা আবু জাফরের নেতৃত্বে স্থানীয় তরুণ সমাজসেবক আল মোয়াজ, ফিরোজ, আলাইপুরের নুরুল ইসলাম খানসহ কয়েকজন ব্যক্তি নিজেদের উদ্যোগে ও অর্থায়নে বাঁশের ওই সাঁকোটি সংস্কারে এগিয়ে এসেছেন।

এতে মহাখুশি স্কুলগামী শিশু শিক্ষার্থীরা। সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।

আবু জাফর ও আল মোয়াজ জানান, তারা আগামি অল্প দিনের মধ্যেই বাঁশের সাঁকোটি যাতায়াতের উপযোগী করে তোলার চেষ্টা করবেন।
তারা ওই স্থানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় কমিউনিটি লিডারদের নিয়ে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন মসজিদের অংশগ্রহণে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ (Trainingবিস্তারিত পড়ুন

চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!

ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়া বড় বড় ইলিশের ছবি ও ভিডিও। চাঁদপুরের ইলিশবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুই ক্লিনিককে জরিমানা, কার্যক্রম বন্ধ

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ক্লিনিককে জরিমানা করা হয়েছে এবং একই সাথেবিস্তারিত পড়ুন

  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
  • সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ