মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কিনুলাল গাইন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে স্বাগতিকরা ফাইনালে

কলারোয়ার বোয়ালিয়ায় ৮দলীয় নক আউট এ্যাড.কিনুলাল গাইন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলায় ট্রাইব্রেকারে ৫-৪ গোলে ভাদড়াকে হারিয়ে আসাদুল এন্টারপ্রাইজ ফুটবল একাদশ ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে।

সোমবার বিকেলে স্থানীয় আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা মাঠে বোয়ালিয়া স্পোটিং ক্লাব আয়োজিত প্রথম অধ্যায়ের খেলায় গোলশূন্য নিয়ে উভয় দল বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধে খেলার ৩মিনিটে ভাদড়ার ১০নং‌ জার্সি পরিহিত খেলোয়াড় সাহেদ‌ একটি গোল করে দলকে এগিয়ে নেন। ২০ মিনিটে আসাদুল এন্টারপ্রাইজ ফুটবল ‌‌একাদশের ৬০নং জার্সি পরিহিত খেলোয়াড় ফিরোজ একটি গোল করে খেলায় সমতা ফেরান।

রেফারির শেষ বাঁশি বাজার আগে আর কোন গোল না হওয়ায় ট্রাইব্রেকারে ৫-৪ গোলে জয়লাভ করে আসাদুল এন্টারপ্রাইজ বোয়ালিয়া।

খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় ভাদড়ার গোলকিপার টুটুল।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মিয়া ফারুক হোসেন স্বপন। তাকে সহযোগিতা করেন মোশারফ হোসেন ও আনোয়ার হোসেেন।

ধারাভাষ্য প্রদান করেন তৌহিদুজ্জামান ও আবুল বাশার।

বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বাষিক পুষ্টি কর্মপরিকল্পনাবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম