শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

কামরুল হাসান: কলারোয়ায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফর্মেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম, এসইডিপি এর উদ্যোগে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ জুলাই) সকাল ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল খায়ের।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদিন এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ফারুক হোসেন, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুর রকিব মোল্লা, মডেল হাইস্কুলের সভাপতি অবসরপ্রাপ্ত ব্যাংকার সিরাজুল হক, জেলা শিক্ষা অফিসের এপি সিরাজুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল, মাদরাসা সুপার নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান, প্রভাষক সালাহউদ্দিন পারভেজ, কৃতি শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অহিদুজ্জামানসহ অভিভাবকমন্ডলী ও সাংবাদিকবৃন্দ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা।

উল্লেখ্য, পুরস্কার বিতরণ এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার ২০২২ ও ২০২৩ সালের এসএসসি এবং এইচএসসির কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
ইতোমধ্যে এই প্রকল্পের আওতায় এসকল এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের ১০হাজার এবং এইচএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের ২৫হাজার টাকা প্রদান করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মোঃ শহিদুল ইসলাম মোড়ল (৪০)বিস্তারিত পড়ুন

  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক