বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কৃষকের জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ার দেয়াড়া মৌজার অন্তর্গত বিশ (২০) শতক জমি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলারোয়ার দেয়াড়া কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত নেপাল মোড়লের ছেলে ইসমাইল হোসেন। তিনি বলেন, আমি কৃষি কাজের পাশাপাশি ক্ষুদ্র কাঠ ব্যবসায়ী। আমি শান্ত ও নিরীহভাবে পরিবার পরিজন নিয়ে বসবাস করি। কিন্তু অত্যন্ত দু:খ পরিতাপ নিয়ে বলতে বাধ্য হচ্ছি, আমার প্রতিবেশী মো: রেজাউল ইসলাম (৪৮) একজন দুর্ধর্ষ ও সন্ত্রাসী ব্যক্তি হিসেবে বহু মামলার আসামী ছিল। সে একজন পরস্বার্থলোভী, জুলুমবাজ, হিং¯্র প্রকৃতির ও পর সম্পদ আত্মসাতকারী ব্যক্তি। সে তার পরিবারের লোকজন এবং গুন্ডা-দস্যু প্রকৃতির কিছু লোকজন নিয়ে জোরপূর্বক আমার রেকর্ডীয় সম্পত্তি দেয়াড়া মৌজার খতিয়ান নং-৩৪৯৩ এর দাগ নং-২০২৮৩, ২০২৮৪, ২০২৮৪,২০২৮৫ ও ২০২৮৬ মোট জমি ৮৬ শতক এর মধ্যে ২০ বিশ (শতক) জমি গত ১৮ নভেম্বর ২০২৪ তারিখ সকাল ৯ টায় সম্পূর্ণ অবৈধভাবে ঘেরাও সীমানা (আইল) করতে থাকে। এখবর পেয়ে আমি ও আমার পরিবারের লোকজন বাঁধা দিতে গেলে দেশীয় দা-কুড়াল ও লাঠি সোটা নিয়ে উল্টো আমাদের ওপর হামলা করতে ছুটে আসলে আমরা শান্তি বজায় রাখার স্বার্থে পিছু ফিরে আসার সময় হুমকি দিয়ে রেজাউল ইসলাম বলে, জমির কাগজ তোদের কাছে থাক, জমি আমার দখলে। কে আছে এই জমি দখল করতে আসবে, তাদের ডেকে নিয়ে আয়। এছাড়া আরো ভয়ভীতি দেখায় যে, এ জমিতে আসলে মার্ডার করে ফেলবো। আমি বিএনপি নেতা থানা, কোর্ট আমার। রেজাউল ইসলাম কলারোয়া উপজেলাধীন দেয়াড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। এ ব্যাপারে সংশ্লিষ্ট বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ অন্যায়ভাবে উক্ত ইসমাইল হোসেন গং এর জমি জোরপূর্বক দখল না করতে বললেও সে তাতে কর্ণপাত করে না। সে দলীয় নেতৃবৃন্দকে মূল্যায়ন করে না। সে স্বেচ্ছাচারিতার মাধ্যমে সম্পূর্ণ অবৈধভাবে উল্লেখিত বিশ শতক জমি আত্মসাৎ করতে চায়।
তিনি ওই সন্ত্রাসী রেজাউল ইসলামের হাত থেকে জীবনের নিরাপত্তা ও বিশ শতক জমি যাতে যবর দখল করে আত্মসাত না করতে পারে তার জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা