শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কৃষকের মাল্টা ও পেয়ারা গাছ কেটে ও ভেঙ্গে নষ্ট করে দেয়ার অভিযোগ

কলারোয়ায় শত্রুতামূলক ভাবে এক কৃষকের মাল্টা লেবু ও পেয়ারা গাছ কেটে ও ভেঙ্গে নষ্ট করে দেয়ার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে-সোমবার সকালে কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের রদ্রপুর গ্রামে। ক্ষতিগ্রস্ত কৃষক রবিউল ইসলাম জানান-তিনি গত দুই বছর ধরে রদ্রপুর
গ্রামের আনিছুর রহমানের কাছ থেকে ২বিঘা ২কাটা জমি হারি নিয়ে পেয়ারা ও মাল্টা লেবু সহ বিভিন্ন ফলফলাদি গাছ লাগিয়ে চাষাবাদ করে আসছেন।

তিনি সোমবার সকালে ক্ষেতে গিয়ে দেখেন কে বা কাহারা পেয়ারা ও মাল্টা লেবুর গাছ কেটে ও ভেঙ্গে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেছে।

তিনি এসময় আরো জানান-ওই জমি এর আগে রদ্রপুর গ্রামের নজরুল ইসলাম হারি নিয়ে চাষাবাদ করতেন। কিন্তু বর্তমানে কৃষক রবিউল ইসলামের ওই জমিতে চাষাবাদ করাতে পূর্বের চাষী নজরুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ওঠেন। কয়েকদিন গালিগালাজও করেছে। ক্ষেতের মধ্যে ছাগল দিয়ে ফসল নষ্ট করে দিয়েছে। এমনকি ক্ষেতের নেট কেটে দিয়েছে বলে তিনি অভিযোগ করেন।

এবিষয়ে জমির মালিক আনিছুর রহমান বলেন-এর আগে নজরুল ইসলামের সাথে কৃষক রবিউল ইসলামের ঝগড়া হয়েছে ওই জমি নিয়ে। সোমবার সকালে কৃষক
রবিউল ইসলামের ক্ষেতের ফসল নষ্ট হয়েছে সেটা তিনি শুনেছেন।

তিনি আরো জানান-একটি বেশি দামে কৃষক রবিউল ইসলামের কাছে জমি হারি দেয়াতে পূর্বের কৃষক নজরুল ইসলাম ক্ষিপ্ত ছিলেন। এদিকে অভিযুক্ত নজরুল ইসলামের এর সেল ফোন বন্ধ থাকায় তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত