মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ

সম্প্রতি নতুন ধরনের কোভিড-১৯(বিএফ. ৭) ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবানে কলারোয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রচার- প্রচারনা চালানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের প্রেরিত প্রচার পত্রানুযায়ী উপজেলা নির্বাহী অফিসার জানান, পৃথিবীর বিভিন্ন দেশে কোভিড-১৯(বিএফ. ৭) শনাক্ত হয়েছে এবং আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তিনি এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতন হওয়ার সাথে সাথে সকলকে নিন্মলিখিত স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।

প্রথমতঃ কোভিড ১৯ মোকাবেলায় সম্মুখ সারির যোদ্ধা, ঝুকিপূর্ন জনগোষ্ঠী, জঠিল রেগে আক্রান্ত এবং ৬০ বছরের উর্দ্ধে বয়স্ক ব্যক্তিসহ প্রাপ্ত বয়স্ক সকলের জন্য কোভিড-১৯ এর সকল ডোজ(১য়,২য়,৩য় ও ৪র্থ) টিকা গ্রহন করা জরুরী।

দ্বিতীয়তঃ ঝুকিপূর্ন জনগোষ্ঠী ও জঠিল রোগে আক্রান্ত সকলকে কোভিড-১৯ এর সকল স্বাস্থ্যবিধি (যেমন নাক- মুখ ঢেকে মাস্ক পরা, ঘণঘণ সাবান পানি দিয়ে হাত ধোয়া ও হ্যান্ড স্যানিটাইজ করা ও হাচি ও কাশি শিষ্টাচার মেনে চলাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ ছাড়া হাট- বাজার, মসজিদ, মন্দির সহ অন্যান্য ধর্মীয় উপসনালয়, বিয়ে ও জন্মদিন সহ অন্যান্য সামাজিক অনুষ্ঠান, রাজনৈতিক ও ধর্মীয় সমাবেশসহ সকল জনসমাবেশ) অনুসরণ করতে হবে।

তৃতীয়তঃ বিদেশ থেকে আগত যাত্রীদের স্ক্রিনিং করে সন্দেহভাজন যাত্রীদের কোভিড-১৯ র ্যাপিড এন্টিজেন টেস্ট করা হবে এবং পরীক্ষার ফলাফল পজিটিভ হলে হাসপাতালে আইসোলেশন করতে হবে।

চতুর্থ- বিদেশ থেকে আগত যাত্রীদের ১৪ দিনের মধ্যে করোনা সহ উপসর্গ ( জ্বর,কাশি, শরীর ব্যথা ইত্যাদি) দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

পঞ্চমঃ কোভিড-১৯ রোগের উপসর্গ দেখা দিলে চিকিৎসকের সাথে যোগাযোগ করে পরীক্ষা করতে হবে এবং আইসোলেশনে থাকতে হবে।

প্রচার পত্রে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরী প্রয়োজনে জনসাধারনকে ১৬২৬৩, ৩৩৩,১০৬৬৫ নম্বর এ কল করার জন্য আহবান জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু