বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে কলারোয়া প্রেস ক্লাবে নব গঠিত কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মীর রফিকুল ইসলাম ও সদস্য ইঞ্জিনিয়ার শেখ ফরহাদ হোসেন তপুকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি এ মতবিনিময় সভায় ক্রীড়াঙ্গনের সংগঠক ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা তরুণ ও যুবসমাজকে ক্রীড়ামুখী করার বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, মাদকের ভয়াল থাবার বিপরীতে একমাত্র ক্রীড়াই ইতিবাচক ভূমিকা রাখতে পারে। উপজেলাজুড়ে ক্রীড়াক্ষেত্রের বিস্তার ঘটানো ও জনপ্রিয় সকল খেলার আয়োজন নিয়মিতভাবে করা গেলে মানুষ ক্রীড়ামুখী হবে। ক্রীড়াই হতে পারে সুস্থ বিনোদনের মাধ্যম।

আলোকিত ক্রীড়াঙ্গন গড়তে বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আলোচনা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মীর রফিকুল ইসলাম, সদস্য ইঞ্জিনিয়ার শেখ ফরহাদ হোসেন তপু, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের কর্মকর্তা ক্রীড়া সংগঠক মমতাজুল ইসলাম চন্দন, ফেন্ডস্ স্পোর্টিং ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম, ডায়াবেটিস হাসপাতালের ব্যবস্থাপক শেখ বদরুজ্জামান, গণমৈত্রীর পরিচালক মেহেদি মাসুদ, ক্রীড়া সংগঠক শেখ শাহাজাহান আলি শাহিন, পলাশ মজুমদার, প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, সদস্য শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, প্রভাষক আরিফ মাহমুদ, সাইফুল্লাহ আজাদ, আতাউর রহমান, কাজী সিরাজুর রহমান, সুজাউল হক, এসএম নিউজের সোহাগ হোসেন, কলারোয়া নিউজের সানবিম করিম সিয়াম, তাহফিমুল ইসলাম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

​সাতক্ষীরার কলারোয়ায় কৃষি বিপ্লব ও জলাবদ্ধতা নিরসনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গৃহীত হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা