শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়া উপজেলাতে ৫২তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের খেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া সরকারী জি,কে,এম, পাইলট হাইস্কুল মাঠে উপজেলা পর্যায়ের ৫২ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের খেলার সমাপনী ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম। কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবদীন এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন,কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমদ আলী, প্রধান শিক্ষক মোঃ আখতার আসাদুজ্জামান চান্দু, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, শেখ রাশেদুল হাসান কামরুল, মোঃ আঃ সালাম, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ মোল্লা, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ হুমায়ুন কবির, কলারোয়া পাবলিক ইনিস্টিউটের সাধারন সম্পাদক মোস্তফা আখলাকুর রহমান শেলী, ফ্রেন্ডস্ স্পোটিং ক্লাবের ক্রীড়া সম্পাদক মোঃ রেজাউল করিম লাবলু, জাহিদুর রহমান খান চৌধুরী, সুপার মাওলানা ওসমান গনি, মোঃ আলতাফ হোসেন সহকারী প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক ও সহকারী শিক্ষকগন উপস্থিত ছিলেন।
ফুটবল (বালক) ফাইনালে মুখোমুখি হবে কলারোয়া সরকারি জি,কে,এম,কে পাইলট হাইস্কুল বনাম কয়লা মাধ্যমিক বিদ্যালয়ে । কয়লা মাধ্যমিক বিদ্যালয় কে ১-০ গোলে হারিয়ে কলারোয়া সরকারি জি, কে,এম,কে পাইলট হাইস্কুল চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। কাবাডি চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়, হ্যান্ডবলে (বালক) চ্যাম্পিয়ান হয়েছে কলারোয়া সরকারি জি, কে,এম,কে পাইলট হাইস্কুল ও রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে কয়লা মাধ্যমিক বিদ্যালয়। বালিকাদের ফুটবলে কাজীরহাট গালর্স চ্যাম্পিয়ান ও কয়লা মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
এছাড়া উপজেলা পরিষদের পুকুরে সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। সাঁতারে দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয় একচেটিয়া প্রাধান্য বিস্তার করে পুরুষ্কার লাভ করে। খেলা গুলি পরিচালনা করেন আঃ মান্নান, আঃ গফুর, মাহফুজা খানম, শেখ সেলিম, মোঃ তজিবুর রহমান, রেফারী সাজেদুল করিম তপু,মোঃ মোশাররফ হোসেন, আঃ মাজেদ,স্বপন চৌধুরী, মোঃ শফিকুল ইসলাম।
ধারাভাষ্যে ছিলেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব