শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জাতীয় গণহত্যা দিবসে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা

কলারোয়ায় জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্থানি বাহিনী কর্তৃক নির্মম গণহত্যায় নিহতদের স্মরণে দিবসটি পালন করা হয়।

সোমবার(২৫ মার্চ) সকাল সাড়ে ৯ টায় দিবসটি পালনে কলারোয়ায় মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনে পুষ্পমাল্য অর্পন করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃষ্ণা রায়, সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ( ওসি) রফিকুল ইসলাম, পৌর সভার পক্ষে মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল ও পৌর কাউন্সিলরবৃন্দ, উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন এমপি’র পক্ষে উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল সহ দলীয় নেতা- কর্মীবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সহ বীর মুক্তিযোদ্ধাগণ, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের পক্ষ থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) কৃষ্ণা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সাইফুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( তদন্ত) তাইজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন লিডার হুমায়ুন কবির,উপজেলা সহকারী আইসিটি কর্মকর্তা মোতাহার হোসেন, সহকারী অধ্যাপক আবুল খায়ের, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক আনারুল ইসলাম, সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, প্রভাষক কিশের দাস, আ’লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, যুবলীগ নেতা শেখ মাছুমুজ্জামান মাসুম, স্বেচ্ছা সেবকলীগ সভাপতি আসিকুর রহমান মুন্না, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুস সালাম, ছাত্ররীগ নেতা রাজু, সাঈদ হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আ’লীগ নেতা, সূধি ও শিক্ষার্থীবৃন্দ।

পরবর্তীতে একই স্থানে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উৎযাপন উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়। উল্লেখ্য, উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস পালনের লক্ষ্যে ওই দিন রাত ১১ টা হতে ১১-০১ মিনিট পর্যন্ত শহীদদের স্মরণে প্রতিকী ব্লাক আউট করে রাখার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত