বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জামায়াতে ইসলামীর দিনব্যাপী অগ্রসর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী অগ্রসর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের কর্মীদের আদর্শিক চর্চা, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং সমাজমুখী কার্যক্রমে আরও কার্যকর ভূমিকা পালনের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মুহা. কামারুজ্জামানের সভাপতিত্বে ও নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বাছাইকৃত প্রায় ৩ শতাধিক কর্মী অংশগ্রহণ করেন।

শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ কর্মীদের আদর্শিক চর্চা, নৈতিক মূল্যবোধ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, সমাজ ও রাষ্ট্র গঠনে দক্ষ, দায়িত্বশীল ও আদর্শবান কর্মীবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে নির্ধারিত বিভিন্ন বিষয়ের ওপর বক্তব্য উপস্থাপন করেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা সেক্রেটারি মাওলানা মো. আজিজুর রহমান এবং সহকারী সেক্রেটারি মাওলানা মো. ওসমান গনী।

বক্তারা তাদের আলোচনায় সাংগঠনিক কার্যক্রম, ব্যক্তি গঠন, নেতৃত্বের বিকাশ এবং সমাজে ইতিবাচক ভূমিকা পালনের বিভিন্ন দিক তুলে ধরেন।

দিনব্যাপী শিক্ষা শিবিরে অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন সেশন, আলোচনা ও মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় কর্মীদের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মানবতার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে শিক্ষা শিবিরের সমাপ্তি ঘোষণা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

​সাতক্ষীরার কলারোয়ায় কৃষি বিপ্লব ও জলাবদ্ধতা নিরসনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গৃহীত হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা