বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় দিগন্ত জোড়া সরিষা ফুলে হাস্যোজ্জ্বল মাঠ

কলারোয়ার জয়নগরের দিগন্তজোড়া সরিষা ফুলে হাস্যোজ্জ্বল মাঠ। হলুদ সরিষা ফুলে ছেয়ে গেছে মাঠ, দিগন্ত জোড়া সরিষা ফুলে মনোমুগ্ধকর সৌন্দর্য বিরাজ করছে এ এলাকার মাঠগুলো। সৌন্দর্যের কমতি নেই। ফুলে ফুলে দেখা মিলেছে মধু সংগ্রহকারী পতঙ্গ মৌমাছিদের। তারা যেন নাওয়া খাওয়া ভুলে মধু সংগ্রহের জন্য মরিয়া হয়ে উঠেছে। দিগন্তজোড়া এমন বাহারি সৌন্দর্য নজর কাড়ছে এলাকার মানুষদের। বাহারি এমন মনমুগ্ধকর দৃশ্য ও নজর ঘোরানো সৌন্দর্য, বছরের এই সময়টিতে লক্ষ্য করা যায়।

জয়নগরের মাঠগুলো ঘুরে দেখা গেছে সবখানেই সরিষা ফুলের বাহারি মনভোলানো দৃষ্টিনন্দন সৌন্দর্য। হলুদে হলুদে ছেয়ে গেছে সারা মাঠ, দেখামাত্রই দৃষ্টি যেন থমকে যাচ্ছে।

এবছর ধারণা করা হয়েছিল অন্যান্যবারের তুলনায় সরিষা চাষে রেকর্ড ছাড়াবে কিন্তু অসময়ের বৃষ্টিতে সরিষা সহ শীতকালীন শাকসবজির ব্যাপক ক্ষতি করে দিয়েছে বৃষ্টি। তারপরও যে পরিমাণ সরিষা এখনো মাঠে রয়েছে সেগুলোর ফলন ভালো লক্ষ্য করা গেছে। একটু ভালো ফলনের আশায় কৃষক তাই সরিষা পরিচর্যায় কমতি রাখছেন না।

জয়নগরের কৃষক শান্তি দাস জানিয়েছেন, এ বছর ৩ বিঘা জমিতে সরিষা আবাদ করেছিলেন কিন্তু ১.৫ বিঘা জমির সরিষা নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে আর অবশিষ্ট আছে ১.৫বিঘা। এই অবশিষ্ট জমির সরিষার ফলন ভালো হবে এমনটা আশা করছেন তিনি। তিনি আরো জানিয়েছেন, বৃষ্টিতে সরিষা নষ্ট না হলে ৩ বিঘা জমির সরিষা পেলে সারা বছরের তেলের চাহিদা তিনি মেটাতে পারতেন।

জয়নগরের আরেক কৃষক শুভঙ্কর মন্ডল জানিয়েছেন, তিনি ৩ বিঘা জমিতে সরিষার আবাদ করেছিলেন কিন্তু ১ বিঘা জমির সরিষা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, বাকি ২ বিঘা সরিষা ভালো ফলন দেবে বলে তিনি আশা করছেন এবং পরিচর্যার কোন কমতি রাখছেন না।

উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম জানিয়েছেন, এবছর কলারোয়াতে ৬ হাজার ৫ শত হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। মাঠ পরিদর্শন করে তিনি প্রচুর অনাবাদি জমি দেখতে পেয়েছেন। যে জমিগুলোতেও সরিষা আবাদ করা হয়েছিল, কিন্তু সে জমির সরিষাগুলো বৃষ্টিতে নষ্ট হয়ে অনাবাদিতে পরিণত হয়েছে। তবে এখনই তিনি কিছু বলতে পারছেন না এ বছর সরিষার আবাদ কেমন হবে, যেহেতু গাছে এখনোও সরিষা ফুল ধরে আছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব