বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় দু:স্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন এমপি স্বপন

দীপক শেঠ, কলারোয়া: সাতক্ষীরা-১( তালা- কলারোয়া) সংসদীয় আসনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদের উপহার হিসাবে বস্ত্র বিতরণ করা হয়েছে। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তালা- কলারোয়া সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনের ব্যবস্থাপনায় ওই ঈদ বস্ত্র( শাড়ী- লুঙ্গী) বিতরণ করা হয়।

রবিবার (৭ এপ্রিল) বিকালে এমপি ফিরোজ আহম্মেদ স্বপনের নিজস্ব বাসভবন থেকে কলারোয়ার বিভিন্ন ইউনিয়নের সহস্রাধিক সুবিধা বঞ্চিত অসহায় ও দু:স্থ পরিবারের সদস্যদের মাঝে ওই ঈদ উপহার বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, এ দেশের অসহায়- দরিদ্র ও ছিন্নমূল মানুষের একমাত্র ঠিকানা মানবতার মা’ দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পবিত্র ঈদ উল ফিতরে সারা দেশের ন্যায় জননেত্রী শেখ হাসিনা তালা- কলারোয়া আসনের জনগণের প্রতি ভালবাসা ও ঈদ শুভেচ্ছা জানাতে এই যৎসামান্য উপহারটুকু তুলে দিয়েছেন। এজন্য এমপি ফিরোজ আহম্মেদ স্বপন তালা- কলারোয়াবাসির পক্ষ থেকে বঙ্গবন্ধুর কণ্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দীর্ঘায়ু কামনা করেছেন।

তিনি দেশের সুখ- সমৃদ্ধি কামনা করে তালা- কলারোয়াবাসিকে আগামা ঈদের শুভেচ্ছা জানান। ঈদ উপহার বিতরণে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, জালালাবাদ ইউপি চেয়ারম্যান মাহাফুজুর রহমান নিশান।

লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান ও প্রেসক্লাব সভাপতি সহকারী অধ্যা: এম এ কালাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারন সম্পাদক আ’লীগ নেতা আব্দুর রহমান, এমপি’র পিএস আ’লীগ নেতা আসাদুজ্জামান আসাদ, আ’লীগ নেতা পবিত্র সাহা, মহিলা আ’লীগ নেত্রী রহিমা বেগম কাজল, আ’লীগ নেতা সহিদ আলী।

যুবলীগ নেতা শেখ মাসিমুজ্জামান মাসুম, সাঈদ গাজী খোকন, সাহিদ আলীসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য- সদস্যা, সূধি ও উপকারভোগী পরিবারের সদস্যবৃন্দ।

উল্লেখ্য, পর্যায়ক্রমে তালা- কলারোয়ার তালিকাভূক্ত অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ওই ঈদ উপহার বিতরণ করা হবে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!