শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিরিয়ানির মালিক জরিমানা

কলারোয়ায় ‘নওয়াব বিরিয়ানি’ খেয়ে অসুস্থ একই গ্রামের দুই শতাধিক মানুষ

মোস্তাক আহমেদ: সাতক্ষীরার কলারোয়ায় ‘নওয়াব বিরিয়ানি’ খেয়ে একই গ্রামের দু’শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ১৫৬ জনকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এছাড়া আরও কিছু ব্যক্তিকে সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার রাতে কলারোয়া উপজেলার সিংহলাল গ্রামে এ ঘটনা ঘটে।

জালালাবাদ ইউপি সদস্য আফতাব উদ্দীন জানান, শনিবার দুপুরে জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজারে আফতাব উদ্দিন মেম্বারের দোকানে ‘আগাতা’ নামের একটি ফিড কোম্পানির সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার শেষে অংশগ্রহণকারী ১৫০ জনকে কলারোয়ার নওয়াব বিরিয়ানি রেস্তোরাঁ থেকে নিয়ে আসা বিরিয়ানির প্যাকেট দেয়া হয়। অধিকাংশ মানুষ সেই বিরিয়ানি বাড়িতে নিয়ে যায়। পরে তারা পরিবারের সদস্যদের সাথে ভাগাভাগি করে সেই বিরিয়ানি খান। সন্ধ্যার পর থেকে বিরিয়ানি খাওয়া ব্যক্তিরা পেটের পীড়ায় আক্রান্ত হওয়া শুরু করেন। মধ্যরাত পর্যন্ত ওই গ্রামের দেড় শতাধিক মানুষ পাতলা পায়খানা, বমিসহ পেটের পীড়া নিয়ে অসুস্থ হয়ে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম, ‘রাত সাড়ে ১২টা পর্যন্ত দুই শতাধিক রোগীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে ৮০জন রোগী ভর্তি আছেন। অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। অনেককে সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘বিরিয়ানি রান্নার দীর্ঘসময় পরে বিতরণ করা হয়েছে বলে হয়তো খাবারটা নষ্ট হয়ে যেতে পারে।’

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় রবিবার বেলা ১১টার দিকে অভিযুক্ত নওয়াব বিরিয়ানির মালিক রবিউল ইসলামকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাশরুবা হোসেন অভিযুক্ত রবিউল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেন।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু