সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমানকে বরণ অনুষ্ঠান

কলারোয়ায় নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমানের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মাদ্রাসা শিক্ষক – কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে বুধবার(২ নভেম্বর) সকালে আলিয়া মাদ্রাসা হলরুমে বরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই নবাগত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয়।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি হামিদপুর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মুজিবুর রহমান।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংবর্ধিত নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান। বক্তব্যে তিনি বলেন, নতুন কর্মস্থলে যোগদান করে সকলের শ্রদ্ধা আর ভালবাসায় আমি সিক্ত। তিনি, শিক্ষার গুনগত মান উন্নয়নে ও উপজেলা ব্যাপি শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য সকল পর্যায়ের শিক্ষক- কর্মচারী সহ শিক্ষানুরাগীদের সহযোগীতা কামনা করে সেবা প্রদানের আশ্বাস দেন।

কল্যাণ সমিতির সাধারন সম্পাদক প্রভাষক মুহাঃ তৌহিদুর রহমানের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, কলারোয়া আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যাক্ষ বজলুর রহমান, সুপার রেজাউল করিম, মাওঃ ওসমান গনী, মাওঃ মুজিবুর রহমান, আব্দুল মোমিন, মাওঃ ইউসুফ আলী, মকবুল হোসেন, শিক্ষক আহসান হাবীবসহ সমিতির নেতৃবৃন্দ ও মাদ্রাসার শিক্ষকমন্ডলী- কর্মচারীবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল