রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলারোয়া সরকারি কলেজের পুকুরের পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ মে) বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।

খাদিজা খাতুন (৬) নামের এই শিশু পৌর সদরের গদখালি গ্রামের ওয়াজেদ গাজী বাচা ও তাসলিমা খাতুনের মেয়ে ও কলারোয়া সরকারি প্রাইমারি স্কুলের শিশু শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, খাদিজার পিতা ভ্যান চালক ও মা তাসলিমা ৩/৪ টা বাড়িতে কাজ করে। এদিন মেয়ে বাড়িতে খেলা করছিলো। মা বাড়িতে এসে মেয়েকে না পেয়ে এদিক ওদিক খুঁজতে থাকে। তাকে খুঁজে পেতে গ্রামের দুই মসজিদের মাইকে প্রচার করে সকলকে জানানো হয়। একপর্যায়ে প্রতিবেশিরা কলারোয়া সরকারি কলেজের পুকুরের পাশে জুতা পড়ে থাকতে দেখে বেলা ৩টার দিকে পানিতে ডুবে থাকা অবস্থায় শিশুকে উদ্ধার করে দ্রুত কলারোয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাব-এসিসট্যান্ট মেডিকেল অফিসার বাপ্পী কুমার দাস জানান, বাচ্চাটিকে মৃত অবস্থায় আমাদের কাছে নিয়ে আসা হয়। তবু আমরা তাঁকে ইসিজি করেও নিশ্চিত হই।

কলারোয়া সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মুজিবুর রহমান এ আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

এদিকে পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন শিশুটির মা-বাবা ও স্বজনেরা।

এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত