শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পুরাতন বট গাছ উপড়ে নতুন ভবন বিধ্বস্ত

কলারোয়ায় পুরাতন বট গাছ উপড়ে কামরুল হাসান নামে এক ব্যক্তির নতুন ভবন বিধ্বস্ত হয়েছে।

উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের রায়টা গ্রামে গত রবিবার বিকেলে ওই ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও ভবনটি বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের রায়টা গ্রামের প্রাচীন বটগাছটি ছিলো মানুষের গলার কাঁটা। পার্শ্ববর্তী জমির মালিকরা বারবার অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা নেননি বটগাছটি যে জমিতে ছিলো সেই জমির মালিক মায়রানীর পরিবারের সদস্যরা। ২০২০ সালে আম্ফান ঝড়ে গাছের উপরের অংশ ভেঙে পড়ে পার্শ্ববর্তী আরশাদ আলীর ঘরের উপর। সেই ঘরটি জরাজীর্ণ অবস্থায় থাকলেও কোনো ক্ষতি পূরণ পাননি। সেই সময় থেকে সতর্ক করে আসছেন কামরুল হাসান।

রবিবার (৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে বটগাছের বাকি একাংশ ভেঙে পড়ে আরেক পাশের জমির মালিক কামরুল হাসানের বাড়ির ছাদে।
ভেঙ্গে যায় বিল্ডিংয়ের বিভিন্ন অংশ। গাছ পড়ার কারণে তার বিল্ডিংটি বেশ ক্ষতিগ্রস্থ হয়ে গেছে।

এ বিষয়ে কামরুল হাসান পার্শ্ববর্তী মায়ারানী বসুকে অভিযুক্ত করে কলারোয়া থানায় একটি অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মায়ারানীর জামাতা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা হওয়ায় বিষয়টি নিয়ে প্রতিকার তো করেনি উল্টো হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। উক্ত প্রশাসন ব্যক্তির ভয়ে এলাকার কোন মানুষ মুখ খোলে না বলেও উল্লেখ করেন।

অভিযোগে তিনি আরও বলেন, আমি বিভিন্ন ভাবে বারংবার তাদের কাছে গাছের ডাল কেটে নেওয়ার জন্য অনুরোধ করলেও তারা কর্ণপাত করেননি।

ভুক্তভোগী কামরুল হাসান কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি তিন সন্তান, স্ত্রীকে নিয়ে বসবাস করি এই বাড়িতে। এখন আমি পরিবারসহ রাস্তায় নেমে গিয়েছি। আমার থাকার ঘর আর নেই। তাদের কাছে প্রতিকার চাইতে গেলে তারা আমাকে বলে তাদের গাছ তলায় কেন আমি ঘর উঠিয়েছি। কিন্তু এটাতো আমার নিজের জমি। আমি তাদেরকে বারবার আমার ঘরের উপর থেকে গাছ সরিয়ে নিতে বলেছি, কিন্তু তারা নেয়নি। বারবার বলেছে ক্ষতি হলে দেখবো।

এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কামরুল হাসান প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আলী আহম্মদ সাংবাদিকদের বলেন, আমি বারবার এই বিষয়ে অভিযুক্ত পরিবারটিকে অবগত করেছি। কিন্তু তারা কর্ণপাত করেননি।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব মীর খাইরুল কবির জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু