বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পুরুষ শ্রমিক সংকট, নারী শ্রমিক দিয়ে কাটা হচ্ছে ধান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় সোনালি রঙের সমারোহে ভরে উঠেছে ইরি-বোরো ধানের খেত। ভালো ফলনে চাষিদের মুখে ফুটে উঠেছে খুশির ঝিলিক। তবে চলতি বোরো-ইরি মৌসুমে ধান কাটতে অতিরিক্ত মজুরি ও শ্রমিক সংকটে পড়েছেন কৃষকরা। দ্বিগুণ পারিশ্রমিক দিয়েও পুরুষ শ্রমিক পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন কৃষকরা।অনেকে বাধ্য হয়ে কম মজুরি নারী শ্রমিক ও পরিবারের লোকজন নিয়ে ধান কাটছেন। অনেকে আবার বাড়তি পারিশ্রমিক দিয়ে ধান কেটে ঘরে তুলছেন। এর ফলে উৎপাদন খরচ বেড়ে লোকসান হবে বলে জানিয়েছেন কৃষকরা। এমনকি ঘটনা ঘটেছে উপজেলার দেয়াড়া পাকুড়িয়া গ্রামে প্রধান মন্ত্রী কৃষিপদক প্রাপ্তা কূষানী মহিলা মেম্বার আকলিমা খাতুনের ক্ষেতে।

এবছর তিনি চার বিঘা ইরি ধান চাষ করেছিলেন, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে,মাঠ থেকে দ্রুত ধান উঠাতে চেয়েছিলেন কিন্তু এবছর এক সাথে সব কৃষকের ধান পাকায় পুরুষ শ্রমিকের প্রচণ্ড সংকটে পড়েছে। এদিকে প্রতিদিন সন্ধ্যা আকাশে মেঘ থাকে এবং বিকালে হলে বৃষ্টি শুরু হয়, এ জন্য পাকা ধান জমিতে নষ্ট হতে না পারে। এ ভয়ে এলাকার মহিলা মেম্বার আকলিমা খাতুন পাকা ধান ঘরে উঠানোর একটা নারী শ্রমিক দল তৈরি করেছে।

দেয়াড়া ইউনিয়নের দেয়াড়া গ্রামের কৃষক জব্বার জানান আমার এক বিঘা জমিতে বোরো ধান আবাদ করেছি।এ ধান কাটতে পুরুষ শ্রমিকের মজুরি লাগবে ছয় হাজার টাকা। সেই জমির ধান নারী শ্রমিক দিয়ে কাটতে টাকা লাগছ মাত্র চার হাজার টাকা। আমার পাকা ধান ঝরে পড়ছে।’ এদিকে ঘূর্ণিঝড়ের আভাস পাওয়া যাচ্ছে। আমরা সবদিক থেকে দিশেহারা হয়ে পড়েছি।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল জানান এ বছর উপজেলায় ১৬ হাজার হেক্টর জমিতে ইরি ধানের আবাদ হয়েছে। তবে কিছুটা শ্রমিক সংকট হলেও আমরা অফিস থেকে কৃষি যন্ত্রপাতি ব্যবহার করার কথা বলেছি। তাছাড়া আমাদের যথেষ্ট পরিমাণ হারভেস্ট মেশিন নাই।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা