শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পৌর বিএনপির উদ্যোগে সার্চ কমিটি বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও বিক্ষোভ

কামরুল হাসান।। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের কলারোয়ায় বিএনপির সার্চ কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ মে) বিকেল ৫টায় কলারোয়া পৌর বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি কলারোয়া পশুহাট মোড় থেকে শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পশু হাট মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সাতক্ষীরা জেলা বিএনপির অনুমোদনে কলারোয়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের আওতাধীন কলারোয়ার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৯টি ওয়ার্ডে সার্চ কমিটি গঠন করা হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও দলকে তৃণমূলে শক্তিশালী করার লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে ৪-৬ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠিত হয়।
তবে, গঠিত এই সার্চ কমিটিকে ঘিরে স্থানীয় পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে— যোগ্য ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে একপাক্ষিকভাবে কমিটি তৈরি করা হয়েছে।

বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা ‘নির্বাচিত নয়, নিরপেক্ষ কমিটি চাই’—এমন স্লোগান দেন। তারা অভিযোগ করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে এক গ্রুপের পছন্দ অনুযায়ী কমিটি তৈরি হয়েছে, যা গ্রহণযোগ্য নয়।

বিক্ষোভ থেকে দাবি জানানো হয়— নতুন করে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সার্চ কমিটি গঠন করতে হবে, যেখানে প্রকৃত ত্যাগী ও জনপ্রিয় নেতাকর্মীরা মূল্যায়ন পাবেন। তাদের দাবি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দলীয় কর্মসূচিতে যাদের দেখা গেছে তাদেরকে এই কমিটি থেকে বাদ দিতে হবে। বিক্ষোভ সমাবেশ থেকে দ্বিতীয় দিনে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলা হয় যদি এ সময়ের মধ্যে সার্চ কমিটি বাতিল করা না হয় তাহলে কঠোর কর্মসূচি দেয়া হবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কলারোয়া পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শেখ কামরুল হোসেন, সাবেক সহ সভাপতি আখলাকুর রহমান শেলী, সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, বিএনপি নেতা শওকত হোসেন, মীর রফিক, যুবদল নেতা মোজাফফর হোসেন, রুহুল আমিন খোকন, আলতাফ হোসেন, সিরাজুল ইসলাম, মোতাহার বাবু, যুবদল নেতা আলমগীর কবির, বারিক, আলি হাসান, হাবিল, বাবু, স্বেচ্ছাসেবক দল নেতা প্রভাষক আ.সালাম দিলু, কৃষক দল নেতা রুহুল কুদ্দুস, ছাত্রদল নেতা শাহাজালাল আহমেদ সাজু, জাহাঙ্গীর, শুভ রাসেল, জি এম সোহেল, প্রিন্স, আকিব, রাব্বি, আবির, সৈকতসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত