সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ই-ল্যাব ডায়গনস্টিকের উদ্যোগে

কলারোয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন শতাধিক রোগী

গ্রামীণ জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কলারোয়া ই-ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১নং জয়নগর ইউনিয়নের খোদ্দবাঁটরা শেখ পাড়ায় (মোঃ খোরশেদ শেখের বাড়িতে) এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মেডিকেল ক্যাম্পে প্রধান চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোঃ হাবিবুর রহমান (এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য, এমআরসিপি লন্ডন, এফসিপিএস মেডিসিন, ডি-কার্ড)।
তিনি রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পে ১০০-এর বেশি রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন এবং ৭০-এর বেশি ব্যক্তির ডায়াবেটিস পরীক্ষা করা হয়। গ্রামীণ এলাকায় এমন উদ্যোগে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও সন্তুষ্টি লক্ষ্য করা গেছে।

এ সময় উপস্থিত ছিলেন এনটিভির জেলা প্রতিনিধি মোঃ আনিসুর রহমান, আরটিভির উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, কলারোয়া ই-ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের মার্কেটিং ম্যানেজার শেখ মাহমুদুল হাসান, মার্কেটিং অফিসার মোঃ রুস্তম হোসেন, উৎস কুমার দাসসহ বেঙ্গল টাইগার মুক্ত স্কাউট গ্রুপের সহকারী ইউনিট লিডারসহ অন্যান্যরা।

উল্লেখ্য, ২০২৫ সালে খোরশেদ শেখকে প্রায় ৪০ মিনিট সিপিআর প্রদান করে তার প্রাণ ফিরিয়ে আনার ঘটনার প্রেক্ষিতে স্থানীয় মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

মোঃ খোরশেদ শেখ বলেন, “আমাদের এলাকায় এমন একটি ফ্রি মেডিকেল ক্যাম্প হওয়ায় গ্রামের মানুষ অনেক উপকৃত হয়েছে। আমরা চাই, ভবিষ্যতেও যেন এই ধরনের সেবা অব্যাহত থাকে।”

এ বিষয়ে কলারোয়া ই-ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের ডিরেক্টর (অ্যাডমিন) মোঃ খায়রুজ্জামান বলেন, “আমরা নিয়মিতভাবে এই ধরনের সেবামূলক কার্যক্রম চালিয়ে যেতে চাই। এর ধারাবাহিকতা বজায় রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।”

স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ গ্রামীণ স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতে আরও বিস্তৃত আকারে আয়োজনের দাবি জানিয়েছেন

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক

কলারোয়ায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন জাতীয় তরুন সংঘের নতুন কার্যনির্বাাহী কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান রিমু প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সাথেবিস্তারিত পড়ুন

কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন

কলারোয়া ফুটবল মাঠ সংরক্ষণ ও তদারকির জন্য একটি মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান
  • কলারোয়ায় দাখিলের ৫৮২ পরীক্ষার্থীর ২৪৮ জনই ফেল, জিপিএ-৫ মাত্র ৩ জন