সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিআরডিবির সাবেক চেয়ারম্যান আশরাফ আলীর ইন্তেকাল, বিভিন্ন মহলে শোক

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ার সীমান্তবর্তী বড়ালি সরকারি প্রাইমারি স্কুলের সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান আশরাফ আলী বিশ্বাস (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। তিনি সিভিয়ার হার্টঅ্যাটাকে আক্রান্ত হন। মৃত্যুকালে তিনি এক ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার সকালে ঢাকা থেকে মৃতদেহ কলারোয়ার বড়ালি গ্রামের নিজ বাসভবনে নিয়ে আসা হলে সেখানে স্বজন, গ্রামবাসীসহ বিপুল সংখ্যক মানুষ মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভিড় জমান। মরহুমের একমাত্র ছেলে আব্দুল্লাহ আল মাসুদ নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত রয়েছেন।

দুই মেয়ে সানজিদা ও ফারজানা শিক্ষকতা পেশায় রয়েছেন। শনিবার জোহরের নামাজের পর বড়ালি গ্রামের মক্তব ময়দানে জানাজাপূর্ব আলোচনায় অংশগ্রহণ করেন বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর আব্দুর রাজ্জাক, মাওলানা ওমর আলি, মরহুমের পুত্র আব্দুল্লাহ আল মাসুদ, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান ।

জানাজায় অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান এসএম শহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কেএম আশরাফুজ্জামান পলাশ, সাবেক প্রধান শিক্ষক নুরুল ইসলাম, বিএনপি নেতা নাছির উদ্দিন, সাবেক ইউপি সদস্য আব্দুর রউফ বিশ্বাস, সাবেক ইউপি সদস্য তবিবর রহমান বিশ্বাস, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদি হাসান রাজু, অবসরপ্রাপ্ত ব্যাংকার আব্দুল ওহাব, অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, প্রধান শিক্ষক মুজিবুর রহমান, ডা. মমতাজ মজিদ, ডা. হুমায়ুন কবির, মরহুমের বড় জামাতা এমএ কাইয়ুম বিদ্যুৎ, প্রভাষক এমএ বাশার পলাশ, সহকারী ষিষক্ষক নাজমুল হক, প্রভাষক হাবিবুর রহমান, প্রধান শিক্ষক ইমদাদুল হক, মাওলানা নুরুল হক, আমজাদ হোসেন, শাহ আলম, আব্দুল্লাহ আল মামুদ, সোহেল হোসেন, পলাশ মজুমদার, আলমগীর মজুমদার, ডা. রেজাউল করিমসহ বিপুল মুসল্লি। জানাজা নামাজে ইমামতি করেন বাঁশদাহ মাদ্রাসার সুপার মাওলানা মইনুল হোসেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

এদিকে সাবেক প্রধান শিক্ষক আশরাফ আলীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। শোকবিবৃতি দিয়েছেন কলারোয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন: প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন, আব্দুর রহমান, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রভাষক আরিফ মাহমুদ, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, আতাউর রহমান, সাইফুল্লাহ আজাদ, আসাদুজ্জামান আসাদ, বিএম আফজাল হোসেন পলাশ, প্রভাষক সাইফুল ইসলাম, কাজী সিরাজ, মনিরুল ইসলাম মনি, সুজাউল হক, আবু রায়হান মিকাঈল, অহিদুজ্জামান খোকা, দেলোয়ার হোসেন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক

কলারোয়ায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন জাতীয় তরুন সংঘের নতুন কার্যনির্বাাহী কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত