বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফলো আপ :

কলারোয়ায় বিএনপি’র অফিসে আ.লীগের হামলার ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা

কে এম আনিছুর রহমান, কলারোয়া (সাতক্ষীরা) : সাতক্ষীরার কলারোয়ায় আওয়ামীলীগের নেতাকমীরা বিএনপি’র একটি অফিসে হামলা চালিয়ে অফিস ভাংচুরসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীকে আহত করার ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

রোববার রাতে উপজেলার ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের সীমান্তবর্তী চারাবাড়ি গ্রামের আহত বিএনপি কর্মীর ভাই আবির হোসেন বাদী হয়ে কলারোয়া থানায় এ মামলা দায়ের করেন। মামলা নং-১৩, তারিখ-২২/১২/২০২৪ ইং।

মামলার আসামীরা হলেন- উপজেলার কেঁড়াগাছি চারাবাড়ি গ্রামের জনাব আলী বিশ্বাসের ছেলে আজহারুল বিশ্বাস (৪৫), মুনতাজ আলী বিশ্বাসের ছেলে কামরুল বিশ্বাস (৩৫), মৃত শহর আলী বিশ্বাসের ছেলে ইউনিয়ন আ’লীগের সহসভাপতি মুনছুর আলী বিশ্বাস (৬৫), মৃত আশরাফ আলীর ছেলে জাহাঙ্গীর মন্ডল ওরফে তারিক ((৫৫), মো. কাসেম মন্ডলের ছেলে জুফিকার আলী (৪৭), জনাব আলী বিশ্বাসের ছেলে আশরাফুল বিশ্বাস (৫০), মৃত অছির গাজির ছেলে মহিদুল ইসলাম গাজি সাবেক ইউপি সদস্য (৫০), মৃত রমজান বিশ্বাসের ছেলে জনাব আলী (৬৮), মৃত নুর ইসলামের চেলে নশিদ সরদার (৫৬), জোহর আলী বিশ্বাসের ছেলে সেলিম বিশ্বাস (৪২), আশরাফ আলীর চেলে আলফা মন্ডল (৪২), শফিকুল গাঝির ছেলে আলিউজ্জামান(৪৮),মৃত আফছার মোড়লের ছেলে মোশাররফ মন্ডল (৬৫)সহ অজ্ঞাতনামা আরো ৮/১০ জন।

মামলার তদন্তকারী কর্মকর্তা কে এম নাসির উদ্দীন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ, কেঁড়াগছি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে কৃষক দলের কমিটির গঠন শুরু হয়েছে। ইতোমধ্যে চারাবাড়ি ৮নং ওয়ার্ডেরও কৃষক দলের কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি আওয়ামীলীগের ইউপি সদস্য মুনছুরের নেতৃত্বে একদল আওয়ামী সন্ত্রাসী গত শনিবার ইউনিয়ন কৃষকদলের আহবায়ক রুপচাঁদকে দলের কার্যক্রম ধীরে চালানের কথা বলে হুমকী দেয়। এমনকি ওই রাতেই তাকে মারপিট করে। এ ঘটনায় তিনি বাদি হয়ে শনিবার রাতেই কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরই জের ধরে রোববার সকাল ৮ টায় মুনছুর মেম্বরের নেতৃত্বে আজারুল ইসলাম ,জাহাঙ্গীর হোসেন তারিখ, জুলফিকার আলী, আলফা, জনাব আলী বিশ্বাসসহ ১৫/২০ জনের আওয়ামীলীগের সন্ত্রাসীরা অর্তকীতভাবে তাদের বিএনপি’র দলীয় অফিসে হামলা চালিয়ে অফিস ভাংচুর এবং রুপচাঁদসহ তাদের অংঙ্গ সংগঠনের ১০ জন নেতাকর্মীকে আহত করে। পরে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাদেরকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে ভর্তি করে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা