রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন ফিরোজ আহম্মেদ স্বপন

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কলারোয়া উপজেলার বিভিন্ন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন সাতক্ষীরা-১ কলারোয়া- তালা আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন।

রবিবার (২২ অক্টোবর) বিকেল ৩ টা থেকে উপজেলার সোনাবাড়ীয়া মঠবাড়ী, কেড়াগাছি, কেরালকাতা, যুগীখালি,পৌর সদর,চন্দনপুর হেলাতলা, সাতপোতা, নাথপুর, মদনপুর, রামকৃষ্ণপুর সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন করেন। এবং মন্দির কমিটির অনুরোধে ফটোসেশনে করেন।
পরে মন্দিরে উপস্থিত দর্শনার্থীদের উদ্দেশ্যে বলেন আমি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়া শুভেচ্ছা ও প্রীতি জানাই। জাতির পিতার নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে অংশ নেয়। অনেক ত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত হয় সোনার বাংলাদেশ। বঙ্গবন্ধুর একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ রেখে গেছেন, যার দলিল সেটি হচ্ছে সংবিধান।
সংবিধানের ধর্মনিরপেক্ষতা ধর্মহীনতা নয়, সব ধর্মের মানুষ নিরাপদে নির্বিঘ্নে নিশ্চিন্তে উৎসবমুখর পরিবেশে ধর্ম পালন করবে এ অধিকার সংরক্ষিত আছে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে এদেশীয় রাজাকার, আলবদর, আলশামস মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, আমার মা বোনদের পাশবিক নির্যাতন অত্যাচার করেছে। তারা এখনও সনাতনী হিন্দুধর্মাবলম্বীদের বিরুদ্ধে বিভিন্ন পূজা-পার্বণে আঘাত হানার চেষ্টা করে। আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের নেতৃত্বে অসভ্য কুলষিত রাজনৈতিক দর্শনের নেতাকর্মীদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত আছে।
শারদীয়া দুর্গা উৎসবের মধ্য দিয়ে আমরা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মুক্তিযুদ্ধের সময়ে ঐক্যবদ্ধভবে মুক্তিযুদ্ধ করে হানাদার বাহিনীকে পরাস্ত করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলাম, ওদের আত্মসমর্পণে বাধ্য করেছিলাম ঠিক তেমনই ষড়যন্ত্রকারি দেশ বিরোধী শক্তিকে আত্মসমর্পণ করতে বাধ্য করবো। নিশ্চিন্তে নিরাপদে নির্বিঘ্নে আমরা সকল ধর্মের মানুষ ধর্ম পালন করতে পারবো এমন সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা প্রাণের ঝুঁকি নিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন। ষড়যন্ত্রকারী, রাষ্ট্রবিরোধী,স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। সোনার বাংলাদেশ গড়তে আমরা নির্বিঘ্নে নিশ্চিন্তে যাতে রাষ্ট্র পরিচালনা করতে পারি সেই লক্ষ্য বাস্তবায়ন করতে এই এলাকার সকল দুর্বৃত্তদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবো এই প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি সনাতন ধর্মালম্বী সবাইকে শারদীয়া শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময় আরও উপস্হিত ছিলেন কেড়াগাছি ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন হাবিল, সোনাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বেনজির হেলাল, আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম, সাবেক ছাত্র নেতা ও যুবলীগ নেতা মাসুম বিল্লাহ্,সাবেক ইউপি সদস্য ওলিয়ার রহমান,সেচ্ছাসেবক লীগ নেতা সালাউদ্দিন বাপ্পি, আতিক মাহবুব, ইমরান হোসেন আবুল কালাম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর

সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য ব্যবস্থাপনায় জমি পরিদর্শন

ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সাতক্ষীরার কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।বিস্তারিত পড়ুন

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন।। সভাপতি-সালাম, সম্পাদক বাকী বিল্লাহ, সাংগঠনিক আলিম
  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন
  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা